দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করা হয়।
পাংশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত
রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, পাংশা উপজেলা পরিষদ হলরুমে কেককাটা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা পৌরসভার নবনির্বাচিত মেয়র মোঃ ওয়াজেদ আলী, পাংশা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এ.এফ.এম শফীউদ্দিন (পাতা), পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস ও রোকেয়া বেগম, পাংশা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ ও বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান হুমায়ুন কবীর শাকিল প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবদিক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, পাংশা উপজেলা পরিষদ হলরুমে কেককাটা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা পৌরসভার নবনির্বাচিত মেয়র মোঃ ওয়াজেদ আলী, পাংশা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এ.এফ.এম শফীউদ্দিন (পাতা), পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস ও রোকেয়া বেগম, পাংশা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ ও বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান হুমায়ুন কবীর শাকিল প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবদিক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।