ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় “ঐতিহাসিক ৭ই মার্চ” দিবস উদযাপিত

-রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় “ঐতিহাসিক ৭ই মার্চ” দিবস উদযাপিত হয়।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (৭ মার্চ) নানা কর্মসূচির মধ্য দিয়ে “ঐতিহাসিক ৭ই মার্চ” দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে সকাল ১০টায় পাংশা উপজেলা পরিষদের বঙ্গবন্ধু চত্বরে প্রথমে রেলপথ মন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের পক্ষে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ এবং পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মো. জালাল উদ্দিন বিশ্বাস বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়।

এরপর পর্যায়ক্রমে পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, পাংশা মডেল থানা, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ, কাজী আব্দুল মাজেদ একাডেমী ও অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

পরবর্তিতে উপজেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারি, চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শন, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌরসভার মেয়র মো. ওয়াজেদ আলী মাস্টার, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস ও পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. চাঁদ আলী খান বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, ইউকে প্রবাসী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ হোসেন শিকদার, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নূর-ই-আলম ইমরোজ, অন্যান্য বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সনাতন ধর্মাবলম্বীদের সম্পত্তি দখল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ: স্বরাষ্ট্রমন্ত্রী

error: Content is protected !!

পাংশায় “ঐতিহাসিক ৭ই মার্চ” দিবস উদযাপিত

আপডেট টাইম : ০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
মোঃ মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার :