ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পরিষ্কার কথা’ ভোট নৌকা মার্কায় দিতে হবেঃ -আ,কা,ম স‌রওয়ার জাহাজ বাদশা

নৌকায় ভোট না দিলে সোজা করে দেওয়ার হুমকি দিয়েছেন কুষ্টিয়া-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশা।

সোমবার (২৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া এলাকায় এক নির্বাচনী সভায় এ হুমকি দেন তিনি। তার ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। বাদশাহ দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

ভাইরাল হওয়া ভিডিওতে নৌকা প্রতীকের প্রার্থী বাদশাহ বলেন, ‘যার মনে যাই থাকুক না কেন, নৌকা মার্কায় বাদশাকে ভোট দিতেই হবে। এর কোনো বিকল্প নাই। দুয়েকজন উল্টাপাল্টা করছে। আজকের পরে যদি উল্টাপাল্টা কথা আর শুনি, তাহলে সোজা করে দেব। এটা মনে রাইখেন।’

ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, ‘আমি কে আপনারা চিনেন এবং জানেন। আমি বেশি কথা বলব না। আমার এখানে যারা আছে ভোট আমাকে দিতে হবে পরিষ্কার কথা। কীভাবে ভোটকেন্দ্রে যাবেন, কীভাবে ভোট দেবেন এবং আমাকে ৫০ শতাংশ ভোট দিতেই হবে।

এই মরিচা-ফিলিপনগরে (বাদশার নির্বাচনী এলাকার দুটি ইউনিয়নের নাম) আমি ভোট চাইতে আসব না। এখানকার মানুষের আমাকে নিজ দায়িত্বে ভোট দিতে হবে।’

এ বিষয়ে কুষ্টিয়া-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ কা ম সরওয়ার জাহান বাদশার বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষা কৌশলে পরিবর্তন, শত্রুকে তার ভূখণ্ডেই জবাব দেওয়ার হুঁশিয়ারি

error: Content is protected !!

পরিষ্কার কথা’ ভোট নৌকা মার্কায় দিতে হবেঃ -আ,কা,ম স‌রওয়ার জাহাজ বাদশা

আপডেট টাইম : ০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :