ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পরকীয়া প্রেমের প্রলোভন দেখিয়ে মুক্তিপণ দাবি, পুলিশের তৎপরতায় ভিকটিম উদ্ধার, আসামি গ্রেফতার

নড়াইলে পরকীয়া প্রেমের প্রলোভন দেখিয়ে মুক্তিপণ দাবির অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। ৩ জুলাই (সোমবার) বিকালে নড়াইল সদর উপজেলার মুচিরপুল এলাকায় অভিযান চালিয়ে ঐ দম্পতিকে আটক করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- নড়াইল সদর থানাধীন রঘুনাথপুর গ্রামের মোঃ মিজানুর শেখের ছেলে মোঃ সিফাত শেখ (২১) ও সিফাতের স্ত্রী মোছাঃ রিক্তা খানম। এ সময় একটি লোহার তৈরি চাপাতি, একটি দেশীয় তৈরি লোহার চাইনিজ কুড়াল সদৃশ অস্ত্র ও দুইটি আয়তাকার লোহার রড উদ্ধার করা হয়।

গত ০২ জুলাই সন্ধ্যায় নড়াইল সদর উপজেলার মির্জাপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত শেখ রহম আলীর ছেলে শেখ মাসুদ হাসান (৪৫) কে সিফাত-রিক্তা দম্পতি পরস্পর যোগসাজসে পরকীয়া প্রেমের প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে আনে। তারপর তারা ঐ ব্যক্তিকে রাতভর আটক রেখে মারধর করে ও দেশীয় অস্ত্র দেখিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করে এবং পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

নড়াইলের পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন এর নির্দেশনায় সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল সদর থানাধীন মুচিরপোল এলাকা হতে ভিকটিমকে উদ্ধারসহ আসামীদ্বয়কে আটক করেন।

অফিসার ইনচার্জ বলেন,ভিকটিমের দেয়া তথ্য মতে ও আসামীদ্বয়ের স্বীকারোক্তি মোতাবেক তাদের ভাড়া বাসা হতে ভিকটিমকে নির্যাতনে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সৌদিতে ফ্লাইট চলাচলে বিধিনিষেধ: ১২৬ ফ্লাইটের ১৯ হাজার ৩৭৭ যাত্রী ভোগান্তিতে

error: Content is protected !!

পরকীয়া প্রেমের প্রলোভন দেখিয়ে মুক্তিপণ দাবি, পুলিশের তৎপরতায় ভিকটিম উদ্ধার, আসামি গ্রেফতার

আপডেট টাইম : ১২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :