ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পটিয়ার ঝুঁকিপূর্ণ শ্রীমাই রেল সেতু দিয়ে ট্রেন চলাচল: দুর্ঘটনার আশঙ্কা

প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের পটিয়া রেলওয়ে স্টেশনের কাছেই শ্রীমাই খালের উপর নির্মিত সেতুটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিগত বন্যায় সেতুটি বিধ্বস্ত হয়ে যায়, কিন্তু পরবর্তীতে রেল কর্তৃপক্ষ সেতুটির মেরামত করলেও এর অবকাঠামো খুবই দুর্বল। এর ফলে ঢাকা-চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখী ট্রেনগুলো এই সেতুর ওপর দিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে।

বর্তমানে, এই সেতু দিয়ে ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজারের মধ্যে চলাচল করা তিনটি ট্রেনের তিন জোড়া— পর্যটক এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস এবং ঈদ স্পেশাল ট্রেন চলাচল করছে। এছাড়া, সৈকত এক্সপ্রেস এবং প্রবাল এক্সপ্রেস নামে আরো দুটি ট্রেন অচিরেই চালু হতে যাচ্ছে।

দীর্ঘদিন ধরে সেতুটির এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতি নিয়ে স্থানীয়রা উদ্বিগ্ন। তারা জানাচ্ছেন, সেতুটি যেভাবে মেরামত করা হয়েছে, তা মোটেও পর্যাপ্ত নয় এবং যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাদের দাবি, রেল কর্তৃপক্ষকে সেতুটির যথাযথ সংস্কার করা অথবা নতুন সেতু নির্মাণ করা উচিত।

এ বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী আবু জাফর মিয়া বলেন, সেতুটির প্রাথমিক সংস্কার সম্পন্ন হয়েছে এবং বর্তমানে ট্রেন চলাচল করছে। তবে, সেতুটি আরও সংস্কারের পরিকল্পনা রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

পটিয়ার ঝুঁকিপূর্ণ শ্রীমাই রেল সেতু দিয়ে ট্রেন চলাচল: দুর্ঘটনার আশঙ্কা

আপডেট টাইম : ০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :