ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ন্যাদুর্গত ও প্রান্তিক মৎস্য চাষিদের মাঝে এমপি’র ত্রাণ বিতরণ

আসলাম বেপারীঃ

ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলার দুর্গম চর ঝাউকান্দা ইউনিয়নে স্বাস্থ্যক্লিনিক স্থাপন, মানসম্মত সড়ক নির্মাণ, বিদ্যুৎ সংযোগ ও নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপি নেতারা। শনিবার (১০ অক্টোবর) বন্যাদুর্গত ও ক্ষতিগ্রস্ত প্রান্তিক মৎস্যচাষিদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব দাবি তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এজিএম বাদল আমিন, উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মনজুরুল হক মৃধা ও চর ঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদরুজ্জামান মৃধা। এ ছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় ইউপি সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান মো. বদরুজ্জামান মৃধা, সাবেক উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন ও মনজুরুল হক মৃধা চরাঞ্চলের মানুষের নানা সমস্যা ও বঞ্চনার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন হওয়ায় চরাঞ্চলের মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, উন্নত যোগাযোগব্যবস্থা ও অন্যান্য নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে জরুরি চিকিৎসার প্রয়োজনে নদী পারাপার করতে গিয়ে তাঁদের দুর্ভোগে পড়তে হয়।

চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে চর ঝাউকান্দায় একটি স্বাস্থ্যক্লিনিক স্থাপন, ইউনিয়ন কার্যালয় ও খেলার মাঠ নির্মাণ, মানসম্মত রাস্তাঘাট তৈরি এবং রাতে জরুরি রোগীদের নদী পারাপারের ব্যবস্থা করার দাবি জানান বক্তারা। পাশাপাশি পুরো ইউনিয়নে দ্রুত বিদ্যুৎ সংযোগ এবং নদীভাঙন থেকে বসতবাড়ি ও জমিজমা রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের আহ্বান জানান তাঁরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, “নির্বাচনের পূর্বে ব্যক্তিগতভাবে আপনাদের দ্বারে পৌঁছাতে না পারলেও আপনারা আমার ওপর আস্থা রেখে আমাকে জয়যুক্ত করেছেন। আপনাদের এই ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে চরাঞ্চলবাসীর দুঃখ-দুর্দশা লাঘব ও জীবনযাত্রার মানোন্নয়নে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব। আর যারা কার্ড পাওয়ার উপযুক্ত তারা এই বছরেই পেয়ে যাবেন। বাকি থাকবেন তারা আগামী বছর পেয়ে যাবেন ইনশাল্লাহ। ”

তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে চরাঞ্চলের সুনির্দিষ্ট সমস্যাগুলো চিহ্নিত করে তালিকা তৈরি এবং চাহিদাপত্র আকারে তাঁর কাছে জমা দেওয়ার পরামর্শ দেন। এতে প্রয়োজনীয় সরকারি বরাদ্দ সংগ্রহ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেওয়া সহজ হবে বলে জানান তিনি।

এ সময় নদীভাঙন রোধে আগামী বছরের মধ্যে কার্যকর ব্যবস্থা হিসেবে জিও ব্যাগ ফেলার পরিকল্পনা গ্রহণের আশ্বাস দেন সংসদ সদস্য। তিনি চরাঞ্চলের সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

ত্রাণ বিতরণ ও আলোচনা সভা শেষে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল এবং আমন্ত্রিত অতিথিরা স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. বদরুজ্জামান মৃধার বাসভবনে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের

error: Content is protected !!

ন্যাদুর্গত ও প্রান্তিক মৎস্য চাষিদের মাঝে এমপি’র ত্রাণ বিতরণ

আপডেট টাইম : ০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আসলাম বেপারী, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :