ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নৌ কর্মকর্তা নিহতের ঘটনায় ঘাতক ড্রাইভার র‌্যাবের হাতে আটক

 রাজবাড়ী জেলার সদর থানার কল্যানপুর এলাকায় বেপরোয়া গতিতে মাইক্রোবাসের চাপায় নৌবাহিনী কর্মকর্তার ক্লুলেস হত্যার ঘটনায় পলাতক গাড়ি ড্রাইভার কে আটক করেছে র‌্যাব-০৮, (ফরিদপুর ক্যাম্পে)।
আজ ৭জুলাই  বিকাল ৩টার সময়  র‌্যাব-০৮, বরিশালের (ফরিদপুর ক্যাম্প) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর রাজবাড়ী রাস্তার মোড় থেকে পলাতক আসামী মোঃ জাকির হোসেন ওরফে জাহিদ(৪৮), পিতা- আলাউদ্দিন মোল্লা, সাং-রাঘুয়াপাড়া বাখুন্ডা থানা-কোতয়ালী, জেলা- ফরিদপুরকে গ্রেফতার করেন।
র‌্যাব সূত্রে জানা যায়,গত (২৯জুন) ঈদের দিন রাজবাড়ী জেলার সদর থানা কল্যানপুর ধানের চাতল এলাকায় ফরিদপুরের দিক হতে আসা মাইক্রোবাস ড্রাইভার বেপরোয়া গতিতে মাইক্রোবাস চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় নৌবাহিনী কর্মকর্তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই জনের মধ্যে নৌবাহিনী কর্মকর্তা পেটি অফিসার সজিব মোল্লা(২৪) ঘটনাস্থলেই নিহত হন এবং অপর জন আহত হয়। এবং অপর জনকে রাজবাড়ীর সদর মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।
এই ঘটনার পর থেকেই গাড়ি চালক পালিয়ে যায় এবং আত্মগোপন করে থাকে। উক্ত ঘটনায় এক আলোড়ন সৃষ্টি হলে ফরিদপুর র‌্যাব উক্ত মাইক্রোবাস ড্রাইভারকে গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা শুরু করেন।
তারি ধারাবাহিকতায় র‌্যাব ফরিদপুর গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারে মাইক্রোবাস ড্রাইভার আত্মগোপন করে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় অবস্থান করছে।
 উক্ত সংবাদের ভিক্তিতে ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার এবং  স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ নাজমুল হক এর নেতৃত্বে ফরিদপুর জেলার কোতয়ালী ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় অভিযান করে মাইক্রোবাস ড্রাইভারকে আটক করেন।
উক্ত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ী জেলার আহলাদিপুর হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

নৌ কর্মকর্তা নিহতের ঘটনায় ঘাতক ড্রাইভার র‌্যাবের হাতে আটক

আপডেট টাইম : ০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :