ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নৌকার কর্মীদের মারধরঃ দেড়শ জনের বিরুদ্ধে মামলা

ফরিদপুরের ডুমাইন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চাইতে গিয়ে প্রতিদন্দি স্বতন্ত্র (আনারস) প্রার্থী শাহ আসাদুজ্জামান তপনের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন কয়েকজন নৌকার কর্মী বলে দাবী করেছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী খুরশীদ আলম মাসুম (নৌকা)। এ ঘটনায় শুক্রবার দেড়শ জনের বিরুদ্ধে মধুখালী থানায় মামলা হয়েছে।

আওয়ামীলীগের প্রার্থী মো. খুরশিদ আলম মাসুম জানান, গত বৃহস্পতিবার রাতে নৌকা প্রতিকের পক্ষে ভোট চাওয়া শেষে কয়েকজন কর্মী ডুমাইনের দিকে ফিরছিলেন। গজারিয়া বিল এলাকায় আসলে স্বতন্ত্র (আনারস) প্রার্থী শাহ আসাদুজ্জামান তপনের নেতা কর্মীরা তাদের গতিরোধ করে তাদের সমর্থিতদের নিয়ে হামলা চালিয়ে মারধর করে। এতে শাহিনুর রহমান (৫৫), বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদ হোসেন মোল্লা (৭৩), কাজী ঈদুল (৩২), সজিব মোল্লা (৩২) সহ অন্তত পাঁচজন আহত হন।

তিনি জানান, এ ঘটনায় তিনি (মো. খুরশীদ আলম মাসুম) বাদী হয়ে স্থানীয় আজাদ মাহাবুব ও অতিয়ার রহমান মেম্বার সহ ৩৫ জনের নাম উল্লেখ করে আরো এক থেকে দেড়শ জনকে আসামী করে মধুখালী থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুনঃ নড়াইলে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন কারাদন্ড

এদিকে এ হামলার অভিযোগ প্রসঙ্গে স্বতন্ত্র প্রার্থী শাহ আসাদুজ্জামান তপন (আনারস) জানান, নৌকার ভোট চাওয়ার অসিলায় ভোটারদের হুমকী ধামকী দিচ্ছিলো কিছু বহিরাগত, খবর পেয়ে আমার লোকজন সেখানে যায় এবং পুলিশকে জানায়। স্থানীয়রাই তাদের মারধর করেছে বলে দাবী করেন তিনি।

এ প্রসঙ্গে মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে, পুলিশ আসামীদের আটক করার চেষ্টা চালাচ্ছে। তিনি আরও জানান, এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

নৌকার কর্মীদের মারধরঃ দেড়শ জনের বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক রিপোর্টঃ :