ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নোয়াখালী সুবর্ণচরে ২৮টি মোবাইল ট্যাবসহ আনসার সদস্য গ্রেফতার

মোঃ তাহসিনুল আলম সৌরভ, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদের ২৮টি মোবাইল ট্যাব ও ৩টি ল্যাপটপ চুরির অভিযোগে সাবেক এক আনসার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া ২৩টি মোবাইল ট্যাব ও তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, গত শুক্রবার রাতে চরজব্বর উপজেলার সংলগ্ন একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার হওয়া মো. মোস্তাফিজ (২৭) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাদুউর ইউনিয়নের মান্দাপুর গ্রামের কবির হোসনের ছেলে। তিনি সুবর্ণচর উপজেলা পরিষদের সাবেক আনসার সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, ১৬ আগস্ট রাতে সুবর্ণচর উপজেলা পরিষদের ডিজিটাল সেন্টারের কক্ষে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। রাত্রিকালীন ডিউটি করার সময় আনসার সদস্য মোস্তাফিজ উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের চলমান অর্থনৈতিক শুমারি প্রকল্পের আওতায় ২৮টি মোবাইল ট্যাব ও ৩টি ল্যাপটপ চুরি করেন। পরে চোরাই মোবাইল ট্যাবগুলো অনলাইনে নোয়াখালী সেল বাজার ও ব্রাহ্মণবাড়িয়া সেল বাজারের মাধ্যমে নোয়াখালী, ফেনী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে বিক্রি করেন।

পুলিশ আরও জানায়, ঘটনার কিছুদিন পর মোস্তাফিজ তার চাকরি ছেড়ে দেন এবং সুবর্ণচর উপজেলার একটি বাড়িতে ঘর ভাড়া নিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা চালানো শুরু করেন।

গত শুক্রবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে চোরাই একটি মোবাইল ট্যাব ও তিনটি ল্যাপটপ উদ্ধার করে। তার দেয়া তথ্যে তথ্যপ্রযুক্তি সহায়তায় আরও ২২টি ওয়ালটন ট্যাব উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টার থেকে ক্যাশ বাক্স ছিনতাই

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, “এ ঘটনায় থানায় একটি মামলা নেওয়া হয়েছে। মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পাংশায় আইডিয়াল গার্লস কলেজ জিবি’র নবগঠিত এডহক কমিটির সভাপতি রাজার অভিষেক অনুষ্ঠিত

error: Content is protected !!

নোয়াখালী সুবর্ণচরে ২৮টি মোবাইল ট্যাবসহ আনসার সদস্য গ্রেফতার

আপডেট টাইম : ০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
মোঃ তাহসিনুল আলম সৌরভ, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :