ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নিহত আসিফের জন্য সদরপুর কলেজ মসজিদে দুআ মাহফিল অনুষ্ঠিত

মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার

ফরিদপুরের সদরপুরে ব্যাটারিচালিত অটোরিক্সার সাথে মোটরসাইকেল সংঘর্ষে নিহত মুস্তাফিজুর আহমেদ আসিফ খানের রূহের মাগফিরাত কামনায় দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাদ মাগরিব সদরপুর উপজেলা ছাত্রদলের মোহাম্মদ তুষার মাহমুদের পক্ষ থেকে সদরপুর সরকারি কলেজ মসজিদে এ দুআ মাহফিলের আয়োজন করা হয়। দুআ পরিচালনা করেন কলেজ মসজিদের পেশ ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী।

এসময় উপস্থিত ছিলেন গনঅধিকার পরিষদের হৃদয়, সদরপুর কলেজ ছাত্রদলের শাহিন মোল্লা, উপজেলা ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাহসী ছাত্রনেতা সোহান বয়াতি, রাফি খান, আলি হোসাইন, আনিস মাতুব্বর, রাতুল খান, সালাউদ্দিন আহম্মেদ সহ অন্যরা। উল্লেখ্য, গত মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার সদরপুর-কৃষ্ণপুর সড়কের মোল্লা বাড়ি আবু হুরাইরা (রা:) জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোঃ আসিফ খাঁন সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ শৌলডুবি গ্রামের ওয়াদুদ খাঁনের ছেলে। তিনি সদরপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র হিসেবে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।

জানা যায়, নিহত আসিফ ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। এছাড়াও তিনি সদরপুর সরকারি কলেজের রোভার স্কাউটের সদস্য এবং বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি সদরপুর উপজেলার সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পূজায় সিলেটে রেকর্ড গড়লেন পর্যটকেরা

error: Content is protected !!

নিহত আসিফের জন্য সদরপুর কলেজ মসজিদে দুআ মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :