ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর-৪ আসনের এম পি নিক্সন চৌধুরীকে শোকজ

ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনকে শোকজ প্রদান করা হয়েছে । গতকাল সোমবার ফরিদপুর নির্বাচন অফিসের অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. জিয়াউল হক খান স্বাক্ষরিত এ শোকজ নোটিশ দেওয়া হয়।
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে মুজিবুর রহমান চৌধুরী নিক্সনকে আজ মঙ্গলবার  বিকেল ৪টার মধ্যে উক্ত শোকজ এর  সুনির্দিষ্ট  লিখিত ব্যাখ্যা দিতে অনুরোধ করা হয়েছে।
এতে  বলা হয়, ৬ষ্ঠ দফা উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (৩য় পর্যায়) উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে। আপনি মুজিবুর রহমান চৌধুরী, সংসদ সদস্য ২১৪ (ফরিদপুর-৪)। সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী ‘‘আনারস” প্রতীকের প্রার্থী মো. শহিদুল ইসলাম তাঁর বিপক্ষে আপনার একটি অডিও/ভিডিও ক্লিপের বক্তব্য হোয়াটসঅ্যাপ মাধ্যমে নিম্ন স্বাক্ষরকারীকে অবহিত করেছেন এবং এ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন মিডিয়াতেও প্রচারিত হয়েছে। এছাড়া, ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে চেয়ারম্যান পদে ‘‘ঘোড়া” প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মোখলেছুর রহমান আপনার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দাখিল করেছেন।
নোটিশে নিক্সন চৌধুরীকে আরও বলা হয়, উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি-২ এর উপবিধি-(১৪) অনুযায়ী আপনি ‘সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’। উল্লেখ্য যে, বিধি-২২ এর উপবিধি-(১০ ও (২) অনুযায়ী ‘সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ নির্বাচনপূর্ব সময়ে নির্বাচনি এলাকায় প্রচারণায় বা নির্বাচনি কার্যক্রমে অংশ নিতে পারবেন না। উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি-২২ এর উপবিধি-(১০ ও (২) এবং বিধি- ১৮ অনুযায়ী এবং অন্যান্য প্রাপ্ত নথিসমূহে, আপনার আচরণবিধি লঙ্ঘিত হয়েছে মর্মে প্রতীয়মান হয়েছে। এমতাবস্থায়, আপনি ‘সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হওয়া সত্ত্বেও কেন নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন তার সুনির্দিষ্ট  লিখিত ব্যাখ্যা আজ  ২৮ মে  বিকেল ৪টার মধ্যে নিম্নস্বাক্ষরকারী/উপজেলা নির্বাচন অফিসার, ভাঙ্গা-সদরপুর ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিল করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় আপনার বিরুদ্ধে এ বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করা হবে।
প্রসঙ্গত, আগামী ২৯ মে ৩য় ধাপে ফরিদপুর জেলার সদরপুর ও ভাঙ্গা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে গতকাল সোমবার  এক সংবাদ সম্মেলনে স্থানীয় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে প্রকাশ্যে ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের অভিযোগ আনেন চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম বাবুল।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, এর অর্থ কী

error: Content is protected !!

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর-৪ আসনের এম পি নিক্সন চৌধুরীকে শোকজ

আপডেট টাইম : ০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :