ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

‘নিউ লাইফ ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’ উদ্বোধন

মোঃ অহিদ সাইফুলঃ

ঝালকাঠির রাজাপুরে ‘নিউ লাইফ ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে উপজেলার বাইপাস এলাকায় নবনির্মিত এ স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক হেমায়েত উদ্দিন তালুকদার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা জামায়াতের আমির কবির হোসেন ও রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সাধারণ জনগণ। তারা এ প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সেবার মান ও কার্যক্রম সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর এই ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সুলভমূল্যে উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। রোগ নির্ণয়ে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার এবং অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে এক মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে অতিথিদের নিয়ে ক্লিনিক ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখানো হয়।

উপস্থিতিরা জানান, এ ধরনের একটি স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান রাজাপুরবাসীর জন্য একটি সময়োপযোগী পদক্ষেপ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

‘নিউ লাইফ ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’ উদ্বোধন

আপডেট টাইম : ০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
মোঃ অহিদ সাইফুল, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি :