ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাক ‘শিখা প্রকল্পের ’অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আব্দুল হামিদ মিঞাঃ

রাজশাহীর বাঘায় নারীদের প্রতি সহিংসতা প্রতিতরোধে কাজ করবে ‘শিখা প্রকল্প’। যা জেন্ডারভিত্তিক সহিংসতা, হয়রানির প্রতিরোধ এবং প্রতিক্রিয়া জোরদার করে ব্যক্তিগত ও জনপরিসরে নারীর জন্য নিরাপদ পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করবে। শনিবার (২৪ মে) সকাল ১১ টায় বাঘা উপজেলা ইসলামিক ফাউন্ডেশন সম্মেলন কক্ষে আয়োজিত ‘শিখা প্রকল্পের অবহিতকরণ মিটিংয়ে এসব কথা জানানো হয়েছে।

প্রকল্প কর্মকর্তা সাবির হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবিহা সুলতানা ডলি এর সভাপতিত্বে প্রকল্পের পক্ষ থেকে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবিহা সুলতানা ডলি বলেন, “ব্র্যাক সোশ্যাল কমপ্লয়েন্সের এই সময়োপযোগী উদ্যোগ, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম, সত্যিই অত্যন্ত প্রশংসনীয়। আজকের প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই স্কুল থেকে শিক্ষার্থীদের মধ্যে ন্যায়বিচার, পারস্পরিক সম্মান, সহমর্মিতা এবং মানবিকতার বীজ বপন করা অত্যন্ত জরুরি।

তিনি আরো বলেন, “যৌন হয়রানি একটি ভয়াবহ অপরাধ, যার প্রভাব পুরো জীবনজুড়ে থেকে যায়। ফলে তাদের মানসিক বিকাশ ও ভবিষ্যৎ জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কর্মক্ষেত্র পর্যন্ত সকল ক্ষেত্রে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, যেখানে সবার সমান অধিকার থাকবে। তাই শিশুদের নিরাপদ রাখতে এবং অপরাধ দমন ও যৌন হয়রানির প্রতিরোধে বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে অত্যন্ত কার্যকর একটি মাধ্যম হতে পারে।

এর আগে অনুষ্ঠানের শুরুতেই শিখা প্রকল্পের সারসংক্ষেপ উপস্থাপন করেন শিখা প্রকল্পের কর্মকর্তা সাবির হোসেন।

এ সময় তিনি বলেন, শিখা প্রকল্প মূলত উপজেলা লেভেলে শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিক স্পেসে এবং ডিজিটাল প্লাটফর্মে কাজ করবে। জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলা এবং নারীদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টির জন্য সামাজিক সচেতনতা ও জনসাধারণের অংশগ্রহণ অত্যন্ত জরুরি, যা আমাদের আচরণগত পরিবর্তনে সহায়ক ভূমিকা রাখবে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাঘা থানা (ওসি) অ.ফ.ম. আসাদ্দুজ্জামান আসাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অ ফ ম হাসান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মাহামুদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, সমাজসেবা কর্মকর্তা খন্দকার মাসুদ রানা, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার মনিরুল ইসলাম, জন স্বাস্থ্য প্রকোশলী আব্দুল মমিন, প্রমুখ। সুশীল সমাজ প্রতিনিধি, বিভিন্ন স্কুল প্রধান শিক্ষক, কলেজ অধ্যক্ষ বুন্দ ও কমিউনিটি ভলেন্টিয়ার প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রতিমা বিসর্জনে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় দুর্গোৎসব

error: Content is protected !!

নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাক ‘শিখা প্রকল্পের ’অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :