নাটোরে মা ও শিশুসন্তানকে গলা কেটে হত্যা: ছেলের মৃত্যুদণ্ড, সহযোগীর যাবজ্জীবন
সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি: নাটোরে নিজের মা ও শিশুপুত্রের হত্যার দায়ে শাহ আলম নামের এক পাষণ্ডকে মৃত্যুদণ্ড ও সোহাগ নামের তার সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম এ রায় দেন। একই সঙ্গে উভয় আসামিকে অর্থদণ্ড দেওয়া হয়। রায়ের সময় শাহ আলম আদালতে উপস্থিত ছিলেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী সাহেদ মাহমুদ টিটু জানিয়েছেন, ২০১৭ সালের ১৯ নভেম্বর সদর উপজেলার দস্তনাবাদ গ্রামের শাহ আলম সম্পত্তি লিখে না দেওয়ায় মা বিলকিস বেগম ও দাদির কাছে থাকা শিশুপুত্র আলিফকে গলা কেটে হত্যা করে এবং বাবাকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় বাবা শাহাদৎ সরদার তাঁর স্ত্রী ও নাতিকে হত্যার অভিযোগ এনে ছেলে শাহ আলমসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত ও প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণ শেষে ঘটনার ৯ বছর পর বিচারক আজ এ রায় দেন।
সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি: নাটোরে নিজের মা ও শিশুপুত্রের হত্যার দায়ে শাহ আলম নামের এক পাষণ্ডকে মৃত্যুদণ্ড ও সোহাগ নামের তার সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম এ রায় দেন। একই সঙ্গে উভয় আসামিকে অর্থদণ্ড দেওয়া হয়। রায়ের সময় শাহ আলম আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সাহেদ মাহমুদ টিটু জানিয়েছেন, ২০১৭ সালের ১৯ নভেম্বর সদর উপজেলার দস্তনাবাদ গ্রামের শাহ আলম সম্পত্তি লিখে না দেওয়ায় মা বিলকিস বেগম ও দাদির কাছে থাকা শিশুপুত্র আলিফকে গলা কেটে হত্যা করে এবং বাবাকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় বাবা শাহাদৎ সরদার তাঁর স্ত্রী ও নাতিকে হত্যার অভিযোগ এনে ছেলে শাহ আলমসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত ও প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণ শেষে ঘটনার ৯ বছর পর বিচারক আজ এ রায় দেন।