ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় পেঁয়াজ বিক্রি করে খরচ উঠছে না চাষিদের

ইসমাইল হোসেন বাবু, জ্যেষ্ঠ স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার কুমারখালীর চৌরঙ্গী হাটে গত রোববার সকালে পেঁয়াজের দর ওঠে মণপ্রতি ১ হাজার ২০০ টাকা। এর আগের দিন শনিবার খালবাজারে একই পেঁয়াজ মণপ্রতি ১ হাজার ৪০০ টাকায় বিক্রি করেছিলেন যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের হাফিজুল ইসলাম। হাটে সাত বস্তা পেঁয়াজ নিয়ে এলেও কাঙ্ক্ষিত দর না পেয়ে সেদিন বাড়ি ফেরেন এই চাষি। এক দিনের ব্যবধানে মণপ্রতি পেঁয়াজের দাম ২০০ টাকা কমে যাওয়ায় হতাশা প্রকাশ করেন হাফিজুল ইসলামসহ অন্য কৃষকেরা। তাদের দেওয়া তথ্যমতে, মজুতকালে ওজন কমে যাওয়ায় এক মণ পেঁয়াজের উৎপাদন খরচ প্রায় ১ হাজার ৬০০ টাকা। গত বছর এই সময়ে তারা পেঁয়াজ বিক্রি করেছেন ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৩০০ টাকা মণ। অথচ রোববার চৌরঙ্গী হাটে মানভেদে দর উঠছে ৮০০ থেকে ১ হাজার ৩০০ টাকা পর্যন্ত।

জোতমোড়া গ্রামের আরেক বাসিন্দা কামাল হোসেনের ভাষ্য, এবার বছরজুড়েই পেঁয়াজের দাম কম। উৎপাদন খরচও উঠছে না। এ কারণে চাষিদের এবার মাথায় হাত। অন্তত ২ হাজার টাকা মণ হলে চাষিরা কিছুটা বাঁচত। তিনি জানিয়েছেন, প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে খরচ হচ্ছে ৩৫-৪০ টাকা। অথচ রোববার তিনি পেঁয়াজ বিক্রি করেন মণপ্রতি ১ হাজার ২০০ টাকায়। সে হিসাবে প্রতি কেজি পেঁয়াজে ৫-১০ টাকা পর্যন্ত লোকসান হচ্ছে।

এই দুই চাষির মতোই দাম কম থাকায় বিপাকে পড়েছেন উপজেলার সব কৃষক ও স্থানীয় ব্যবসায়ী। তাদের ভাষ্য, গত বছর পেঁয়াজের ভালো দাম পাওয়ায় অতিরিক্ত জমিতে পেঁয়াজের চাষ করেন। অনুকূল আবহাওয়ায় বিঘাপ্রতি ফলন হয়েছে ৭০-৮০ মণ। উচ্চফলনশীল জাতের পেঁয়াজ উৎপাদন হয়েছে বিঘাপ্রতি ১০০ মণের বেশি। এ বছর জমির ইজারা, সার, কীটনাশক ও তেলের দাম বেশি হওয়ায় প্রতি কেজি পেঁয়াজে তাদের খরচ ৩০-৩২ টাকা। কয়েক মাস মজুত করায় পেঁয়াজ শুকিয়ে ও পচে যায়। এসব হিসাব করে প্রতি কেজিতে উৎপাদন খরচ দাঁড়িয়েছে ৩৫ থেকে ৪০ টাকায়। এখন হাটে পাইকারি হিসাবে প্রতি কেজি পেঁয়াজ মানভেদে বিক্রি হচ্ছে ২০-৩২ টাকায়।

দিলীপ কুমার সরকার নামের এক কৃষক বলেন, ‘১২৫০ টাকা দরে আড়াই মণ পেঁয়াজ বিক্রি করেছি। তাতে সবই লস (লোকসান)। অন্তত তিন হাজার টাকা মণ পেঁয়াজ হলে চাষা বাঁচত।’ আগামীবার পেঁয়াজের চাষ করবেন কিনা–এমন প্রশ্নে মুচকি হেসে বললেন, ‘পেঁয়াজের জমিতে অন্য চাষ হয় না। চাষা মানুষ। মরি বাঁচি লাগানোই লাগবে।’

পান্টির ইউনিয়নের রাজাপুর থেকে আসা কৃষক বিল্লাল হোসেন বলেন, ১২ বিঘা জমিতে পেঁয়াজের চাষ ছিল। ভালো ফলন হয়েছে। প্রতি মণে ৫০০ টাকা করে লোকসান হচ্ছে তাঁর।

মোকামে পেঁয়াজের চাপ থাকায় আগের দিনের চেয়ে রোববার ১৫০-২০০ টাকা দাম কম বলে স্বীকার করেন স্থানীয় ব্যবসায়ী শহিদুল ইসলাম। তিনি বলেন, সুখসাগর পেঁয়াজ ৯০০-১০০০ টাকায় ও দেশীয় পেঁয়াজ ১০০০-১৩০০ টাকায় বেচাকেনা হচ্ছে। কুষ্টিয়া সদরের ব্যবসায়ী ফজলুর রহমান চৌরঙ্গী হাটে ১০ টন পেঁয়াজ কিনেছেন। তিনি কিনেছেন ১২০০-১৩০০ টাকা দরে। সেই পেঁয়াজ চট্টগ্রাম বিক্রি করবেন। তিনি মনে করেন, এবার উৎপাদন বেশি থাকায় দাম কমে গেছে। কৃষকদের খরচের টাকাই উঠছে না।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেনের দেওয়া তথ্যমতে, এ বছর কুমারখালীর চার হাজার ৮০৮ হেক্টর জমিতে প্রায় ৮৪ হাজার ৩২৭ টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। তাঁর ভাষ্য, প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে কৃষকের ২৮-৩০ টাকা খরচ হয়েছে। সংরক্ষণের কারণে প্রায় ২৫ ভাগ পেঁয়াজ শুকিয়ে গেছে ও নষ্ট হয়েছে। হাটে দাম কিছুটা কম থাকায় হতাশ কৃষকেরা।

ইউএনও মো. রাইসুল ইসলাম বলেন, হাটে সিন্ডিকেট রুখতে ও পেঁয়াজের ন্যায্যদাম নিশ্চিত করতে বাজার মনিটরিং জোরদার করবেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, বৈঠক করবেন মোদির সঙ্গে

error: Content is protected !!

কুষ্টিয়ায় পেঁয়াজ বিক্রি করে খরচ উঠছে না চাষিদের

আপডেট টাইম : ৩৫ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :