ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় বংশগত দুরারোগ্য ব্যাধিতে শয্যাশায়ী একই পরিবারের সাত সদস্য

ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার ভেড়ামারায় একই পরিবারের সাতজন ব্যক্তি দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন। দীর্ঘদিন ধরে সহায়-সম্বলহীন পরিবারটি অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন।

ভুক্তভোগীরা হলেন—উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আরকান্দি গ্রামের আজিজুল হকের ছেলে বেলাল উদ্দিন (৪৫), হেলাল উদ্দিন (৪২), আব্দুল জব্বার (৩৮) এবং মেয়ে সুমি খাতুন (৩০)। এ ছাড়া বেলালের মেয়ে রিয়া খাতুন (২৩) ও ছেলে আহমদ আলী (২৫) এবং আব্দুল জব্বারের ছেলে সুমন আহমেদ (১৭)।

তারা সবাই বংশগতভাবে সেরিবেলার অ্যাট্রোফি (ব্রেন টিস্যুর ক্ষয়িষ্ণুতা) নামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বলে কালবেলাকে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. একরামুল হক।

সরেজমিনে গিয়ে পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৮০ বছর বয়সী বৃদ্ধ আজিজুল হকের স্ত্রী মৃত মলিনা খাতুনই সর্বপ্রথম সেরিবেলার অ্যাট্রোফি নামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। প্রায় ১২ বছর ভোগান্তির পর ১৫ বছর আগে তিনি মারা যান। এটি পরবর্তীতে তার বংশধরদের মধ্যে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, মায়ের মৃত্যুর পর ২০ থেকে ২৫ বছর বয়সের মধ্যে তার তিন ছেলে বেলাল, হেলাল, জাব্বার ও মেয়ে সুমি পর্যায়ক্রমে এ ব্যাধিতে আক্রান্ত হন। তারা যথাক্রমে ১৬, ১৩, ১২ ও ৮ বছর ধরে আলাদা আলাদা ঘরে শয্যাশায়ী রয়েছেন। তারা নড়াচড়া ও নিজেদের কাজ নিজেরা করতে পারেন না। এদিকে মলিনা খাতুনের ৩ জন নাতিও এরই মধ্যে আক্রান্ত হয়েছে।

অসুস্থ বেলালের স্ত্রী নুরবানু বলেন, ‘আমার মেয়ে রিয়া অসুস্থ হয়ে বাড়িতে তিন বছর ধরে শয্যাশায়ী রয়েছে। তার ৪ বছরের নিচে তিনটা বাচ্চা রয়েছে। এদিকে ২৫ বছর বয়সী বিদেশফেরত একমাত্র ছেলে আহমদ আলীরও এ ব্যাধি দেখা দিয়েছে। বাড়িতে কোনো খাবার নেই, এলাকাবাসী দিলে খাই, না দিলে না খেয়ে থাকি।’

অসুস্থ জাব্বারের স্ত্রী কেয়া খাতুন বলেন, ‘আমাদের জীবনে কোনো সুখ নেই। স্বামীর পর আমার ছেলে সুমন ১০ বছর বয়সে আক্রান্ত হয়েছে। এখন তার বয়স সতেরো। আমাদের পরিবারে উপার্জন করার মতো কেউ নেই।’

পরিবারটির বর্তমান অভিভাবক অসুস্থ রিয়ার স্বামী মেকানিক মনিরুল ইসলাম বলেন, ‘রিয়ার সঙ্গে ১০ বছর হলো বিয়ে হয়েছে। বিয়ের সাত বছরের মাথায় সে অসুস্থ হয়ে যায়।’

তিনি বলেন, ‘সর্বশেষ অসুস্থ হওয়া আহমদ আলীকে চলতি নভেম্বর মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো মেডিসিনের চিকিৎসক অধ্যাপক ডা. মো. পারভেজ আমিনকে দেখিয়েছি। তিনি টেস্ট করার পর রোগ নির্ণয় করে বলেন, এটি সেরিবেলার অ্যাট্রোফি নামক দুরারোগ্য ব্যাধি। এর কোনো চিকিৎসা পৃথিবীতে নেই।’

সবশেষ ভুক্তভোগী আহমদ আলী বলেন, ‘মালয়েশিয়ায় থাকা অবস্থায় আমার প্রচণ্ড জ্বর এসে মাথা ভারী হয়ে যায়। তখন থেকেই আমার শরীরে সমস্যা শুরু হয়, কথা আটকে যায়। সেখানে ব্যয়বহুল চিকিৎসা করিয়েছি, কোনো কাজে আসেনি। রাজশাহীর ডাক্তার বলেছে, এই রোগের কোনো চিকিৎসা নেই। এরপর থেকে বাঁচার আশা ছেড়ে দিয়েছি।’

এদিকে বৃদ্ধ আজিজুল হক বলেন, ‘আমার পরিবারের সাতজন সদস্য আক্রান্ত। এর আগে আমার স্ত্রীও একই ব্যাধিতে মারা গেছে। আমি সবকিছু বিক্রি করে তাদের চিকিৎসা করিয়েছি কিন্তু লাভ হয়নি। আমি প্রতিদিন দুই বেলা সবার ময়লা কাপড় পরিষ্কার করি। এ বৃদ্ধ বয়সেও তাদের যত্ন করি। আমরা খুব কষ্টে আছি।’

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. একরামুল হক বলেন, ‘সেরিবেলার অ্যাট্রোফি ব্যাধিটি পুষ্টিহীনতা, ডায়াবেটিস ও জিনগত কারণে হতে পারে। এই পরিবারের মূলত জিনগত কারণেই হয়েছে। তাই রোগমুক্তির সম্ভাবনা নেই। এদের শুধু লক্ষণভিত্তিক চিকিৎসা করাতে হবে।’

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস বলেন, বিষয়টি নিয়ে ইতোমধ্যে ইউএনও স্যারের সঙ্গে পরামর্শ করেছি। তাদের এককালীন সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিরুল আরাফাত বলেন, ‘আমরা বিষয়টি জানার পর ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের আর্থিক সুবিধা ও ওষুধের প্রাপ্যতা সহজলভ্য করতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, বৈঠক করবেন মোদির সঙ্গে

error: Content is protected !!

কুষ্টিয়ায় বংশগত দুরারোগ্য ব্যাধিতে শয্যাশায়ী একই পরিবারের সাত সদস্য

আপডেট টাইম : ৩৫ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :