ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোরে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

আমিরুল ইসলাম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোর শহরের ফুটপাতসহ অবৈধ দখল মুক্ত করার অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগসহ প্রশাসন। বুধবার সকাল ১০টা থেকে শহরের হরিশপুর বাইপাস মোড় এলাকা থেকে এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ বিভাগ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ হোসেন এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসানের নেতৃত্বে জেলা শহরের প্রধান সড়কগুলো থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এর আগে আদালতের নির্দেশে নাটোর জেলায় ১৬৬ অবৈধ দখলদারের বিরুদ্ধে নোটিশ জারি করে সড়ক ও জনপথ বিভাগ।

নাটোর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম বলেন, জনগণের চলাচল সমস্যা করে ফুটপাত অবৈধভাবে দখল করে রাখে এক শ্রেণির সুবিধাভোগী ব্যবসায়ী। বারবার নোটিশ দেওয়ার পরও তারা ফুটপাত দখলমুক্ত করেনা। এরই প্রেক্ষিতে ফুটপাত দখলমুক্ত করার অভিযান পরিচালনা করা হয়।

রাস্তার দুপাশে রাস্তা, ফুটপাথ ও জমি জুড়ে নির্মিত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হচ্ছে। ভবিষ্যতে শহরের কোন ফুটপাতে অবৈধভাবে দখল করে দোকানপাট বসানো এবং দোকানের মালামাল রাখার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়। তাদের এই অভিযান চলমান থাকবে।

উল্লেখ্য, ফুটপাত এবং রাস্তা দখল করে দোকান বসানো এবং দোকানের মালামাল রাখার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে গত ২ ডিসেম্বর নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রওশন আলম সদর থানা পুলিশ এবং সড়ক ও জনপদ কর্তৃপক্ষকে ফুটপাত এবং রাস্তার দখলমুক্ত করার নির্দেশ প্রদান করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

নাটোরে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

আপডেট টাইম : ০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
আমিরুল ইসলাম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি :