নাটোরে ট্রেন দুর্ঘটনায় নিহত ট্রেনযাত্রী
নাটোরের লালপুরে ঢাকা থেকে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে মোস্তাফিজুর রহমান চঞ্চল (৩৬) নামে এক ট্রেনযাত্রী নিহত হয়েছেন। শনিবার (১২ অক্টোবর) রাত ২:৩০ টার দিকে উপজেলার এবি ইউনিয়নের ডহরশৈলা বাইপাস স্টেশন (ঈশ্বরদী বাইপাস) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চঞ্চল কুষ্টিয়া সদরের আসাননগর গ্রামের ওয়াসেকের ছেলে। স্থানীয়রা জানান, চঞ্চল ট্রেনের একটি কামড়ার গেটে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ ট্রেন থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আরও পড়ুনঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী ইউনিয়ন শাখার গণসমাবেশ অনুষ্ঠিত এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রেলওয়ে পুলিশ একটি ইউডি মামলা রুজু করে সকালে নিহতের পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করেছে।
নাটোরের লালপুরে ঢাকা থেকে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে মোস্তাফিজুর রহমান চঞ্চল (৩৬) নামে এক ট্রেনযাত্রী নিহত হয়েছেন। শনিবার (১২ অক্টোবর) রাত ২:৩০ টার দিকে উপজেলার এবি ইউনিয়নের ডহরশৈলা বাইপাস স্টেশন (ঈশ্বরদী বাইপাস) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চঞ্চল কুষ্টিয়া সদরের আসাননগর গ্রামের ওয়াসেকের ছেলে। স্থানীয়রা জানান, চঞ্চল ট্রেনের একটি কামড়ার গেটে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ ট্রেন থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রেলওয়ে পুলিশ একটি ইউডি মামলা রুজু করে সকালে নিহতের পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করেছে।

১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। 
রাশিদুল ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি 





















