ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোরের সিংড়ায় পরকীয়ায় সংসার ভাঙ্গলো তানিয়ার

সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ায় পরকীয়ায় সংসার ভেঙ্গেছে তানিয়া (২৮) নামে এক গৃহবধূর। তানিয়ার স্বামীর অনুপস্থিতে ঘরে ঢুকে হাতেনাতে ধরা খায় শাহিন। পরের দিন উভয়ের সম্মতিতে তালাকনামা হয়। এদিকে প্রেমিক শাহিনকে বিয়ের দাবিতে অনড় তানিয়া। ৫ দিন পেরিয়ে গেলেও শাহিনের ঘর ছাড়তে নারাজ। না খেয়ে দিনাতিপাত করছে তানিয়া।
ঘটনাটি ঘটেছে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের ইছলবাড়িয়া গ্রামে।

প্রেমিক শাহিনের ঘরে অনশনে অসুস্থ তানিয়ার শরীরে চলছে স্যালাইন। অপরদিকে তিন দিনেও ছেলের খোঁজ না পাওয়ায় বৃদ্ধা শাহিনের মা ও অসুস্থ হয়ে পড়েছে।
জানা যায়, প্রায় ১৫ বছর আগে উপজেলার ঠেংগাপাকুরিয়া গ্রামের শাহাদাত হোসেন এর মেয়ের সাথে ইছলবাড়িয়া গ্রামের মৃত শামসুল আলম মৃধার ছেলে রাজুর বিয়ে হয়। গত বৃহস্পতিবার রাতে স্বামীর অনুপস্থিতিতে তানিয়ার ঘরে ঢুকে প্রেমিক শাহিন। অত:পর হাতেনাতে ধরা পড়ার পরের দিন শুক্রবার দু পক্ষের স্বজন ও কাজীর উপস্থিতিতে স্বামীর সম্মতিতে তালাক দেয়া হয়। তালাক দেয়ার পর প্রেমিক শাহিনের বাড়িতে অবস্থান নেয় তানিয়া।

তারপর বিয়ের দাবিতে অনশন করতে থাকে। এদিকে প্রেমিক শাহিন পালিয়ে বেড়াচ্ছে। তানিয়ার বাবা শাহাদাত হোসেন জানান, মেয়ের তালাকনামা হয়েছে।
বর্তমানে সে মূমূর্ষ অবস্থায় শাহিনের বাসায় আছে। আমার মেয়েকে প্রলোভন দেখিয়েছে শাহীন। তার জন্য মেয়ের সংসার ভেঙ্গে গেছে। আমরা দোষীকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

সিংড়া থানার ওসি আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে অসাধারণ মানবিক দৃষ্টান্ত

error: Content is protected !!

নাটোরের সিংড়ায় পরকীয়ায় সংসার ভাঙ্গলো তানিয়ার

আপডেট টাইম : ০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি :