ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোরের সিংড়ায় আগুনে পুড়ে নিঃস্ব পরিবার কে ইউএনও দিলেন সহায়তা

সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি

নাটোরের সিংড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভস্মীভূত হয়েছে একটি বসতবাড়ি। বাড়ির ৬টি ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

এ ঘটনায় আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শেরকোল ইউনিয়নের কংশপুর গ্রামের মো. কামরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর কামরুল ইসলামের বাড়ির ৬টি ঘরে আগুন ছড়িয়ে পরলে সকল ঘরের আসবাবপত্র আগুনে পুড়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সিংড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ১৫ হাজার টাকা, ৬০ কেজি চাল ও শীতবস্ত্র সহায়তা দেন।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার, মাজহারুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের এই ঘটনাটি জানার পরে ঘটনাস্থল পরিদর্শন করে সহায়তা প্রদান করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে পূণর্বাসন করার চেষ্টা করা হবে, ইনশাআল্লাহ ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক এনতাজ আলী, কর্মপরিষদ সদস্য আব্দুল কাহ্হার সিদ্দিকী কামরুল, ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক আব্দুর রহিম, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রাসেল কবির কালাম, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ইমরান ফরহাদ ও সাংবাদিক আবু জাফর প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

নাটোরের সিংড়ায় আগুনে পুড়ে নিঃস্ব পরিবার কে ইউএনও দিলেন সহায়তা

আপডেট টাইম : ০৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি :