ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোরের লালপুরে ৫৭ বছর বয়সে এসএসসি পাশ করলেন পুলিশ সদস্য !

আব্দুস ছামাদের চাকরি মেয়াদ আছে আর মাত্র দুই বছর ১০ মাস। এরপর যাবেন অবসরে। তবে এ বছর তিনি ৫৭ বছর বয়সে নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া নতুনপাড়া মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউট থেকে এসএসসি পরিক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আব্দুস ছামাদ পাশ্ববর্তী বাঘা উপজেলার আশরাফপুর গ্রামের বাসিন্দা এবং বর্তমানে বগুড়া সদর ট্রাফিক বিভাগে কর্মরত।
মোহরকয়া নতুনপাড়া মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক তাহানুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই বছর আগে আব্দুস ছামাদ আমাদের প্রতিষ্ঠানে নবম শ্রেণিতে ভর্তি হয়েছিলেন। এ বছর তিনি কারিগরি শাখা থেকে এসএসসি ও সমমনা পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪. ২৫ পেয়ে পাশ করেছেন।
এ বিষয়ে আব্দুস ছামাদ বলেন, প্রায় ৩৭ বছর আগে পুলিশ বিভাগে চাকরি পেয়েছি। ওই সময় এসএসসি সম্পন্ন করা ছিল না। চাকরির মেয়াদও শেষের দিকে, আর মাত্র দুই বছর ১০ মাস চাকরি আছে। চাকরির শেষে বসে না থেকে কিছু করতে চাই। পাশাপাশি হতদরিদ্র মানুষের জন্য আমৃত্যু পযন্ত সেবা করতে চাই। এজন্য নতুন করে পড়ালেখা শুরু করেছি।
তিনি আরো বলেন, এবার এইচএসসি পাসের জন্য বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ভর্তি হব। তারপরে বগুড়ার হোমিও কলেজে পড়ালেখা করার ইচ্ছা আছে।
বগুড়া সদর ট্রাফিক পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মাহবুবুল ইসলাম খান বলেন, চাকরি জীবনের প্রায় শেষ বয়সে এসে এসএসসি পাস করা এটা খুব আনন্দের বিষয়। এতে বোঝা যায় যে তার শিক্ষার প্রতি একটা আগ্রহ এবং অনুরাগ রয়ে গেছে। বিষয়টিকে আমরা সাধুবাদ জানাই। পুলিশ ডিপার্টমেন্টে তিনি যখন যোগ দিয়েছিলেন তখন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস ছিল।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাঠে না নেমেই সেমিফাইনালে বাংলাদেশ

error: Content is protected !!

নাটোরের লালপুরে ৫৭ বছর বয়সে এসএসসি পাশ করলেন পুলিশ সদস্য !

আপডেট টাইম : ০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :