নাটোরের লালপুরে জমিজমা বিরোধে হামলা: নারীসহ ৭ জন আহত
নাটোরের লালপুরে জমিজমা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৭ জন আহত হয়েছেন। শনিবার (১৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের আহম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছে একই এলাকার সাবেক ইউপি সদস্য আনসার আলী (৬২), মো: আজিজুল ইসলাম (৩৮), মোসা: ফেরদৌসী (৩২), মো: সুকচান আলী (৬৬), আজাবুল (৩৮), সবুজ (২৭) ও শরিফুল (৩৮)।
সাবেক ইউপি সদস্য আনসার আলী জানান, একই এলাকার মফি খাঁর ছেলে খোরসেদের সঙ্গে মৃত নজিমের ছেলে মফিজ উদ্দিনের জমিজমা নিয়ে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে তিনি গ্রাম্য শালিস করেছিলেন। শনিবার দুপুরে খোরসেদ তার লোকজন নিয়ে আকস্মিকভাবে হামলা চালালে ৭ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহতদের দেখতে হাসপাতালে ছুটে আসেন লালপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনর রশীদ পাপ্পু। এ বিষয়ে খোরসেদ কোন মন্তব্য করতে রাজি হননি।

১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। 
রাশিদুল ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি 




















