ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নাটোরের লালপুরে চংধুপইল শোভ ঠাকুরপাড়া গ্রামের শতাধিক পরিবার পানিবন্দি

নাটোরের লালপুরে ৩ নং চংধুপইল ইউনিয়নের  শোভ ঠাকুর পাড়া  ও ফকির পাড়া গ্রামের  শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। সোমবার বিকালে সরেজমিন দেখা যায়, কারো থাকার ঘরে হাঁটু পানি, কারো চুলায় পানি, কারো টিউবওয়েল নিমজ্জিত পানিতে।
স্থানীয় বাসিন্দা আরিফ  হোসেন  বলেন, দীর্ঘদিন এলাকার পানি সাভাবিক ভাবে  নিষ্কাশন হতো, তবে গত ২ বছর আগে মনিন্দ্রনাথ সাহার ছেলে  পদ্যুৎ কুমার সাহা  ৮ বিঘার জমিতে পুকুর কাটার কারনে  পানি নিষ্কাশনে ব্যাঘাত ঘটছে। ফলে একটু বৃষ্টি হলেই বাড়িঘরে পানি ঢুকে পড়ে।
স্থানীয়রা জানান, টানা বৃষ্টির ফলে ঘরসহ ফসলি জমি, বীজ তলা পানিতে তলিয়ে গেছে। গ্রামের শতাধিক বাড়িতে পানি উঠছে। এক ঘণ্টার বৃষ্টিতে পুরো এলাকা ডুবে যায়।
স্থানীয় বাসিন্দা বাবু  বলেন, পুকুর খননের জন্য পানি নিস্কাসনের প্রধান মুখটি ভরাট হওয়ায় পানি প্রবাহিত হতে পারে না। এতে বৃষ্টি হলেই  ঘরে পানি ঢুকে পরে। পানি জমে থাকায় গ্রামে বসবাসরত কৃষির ওপর নির্ভরশীল মানুষগুলোর ক্ষতিগ্রস্থ হচ্ছে। এছাড়াও পানি বন্দী থাকার কারণে শিক্ষার্থীরা  বিদ্যালয়ে যেতে পারছেনা ।ভোগান্তি লাঘবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য জোর দাবি জানিয়ে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন ।
এ বিষয়ে  পুকুর মালিক পদ্যুৎ কুমার সাহা পানি বন্দী মানুষের দুর্ভোগের ব্যাপাটি এড়িয়ে যান।
লালপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান  বলেন, বিষয়টি আমার জানা নেই। আবেদন পেলে পানিবন্দি এলাকাটি ইউনিয়ন চেয়ারম্যান মাধ্যমে দ্রুত পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, সরিয়ে নেওয়া হয়েছে বিদ্যুতের পোল

error: Content is protected !!

নাটোরের লালপুরে চংধুপইল শোভ ঠাকুরপাড়া গ্রামের শতাধিক পরিবার পানিবন্দি

আপডেট টাইম : ০৯:১৪ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :