ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নাটোরের লালপুরে অস্ত্রের মুখে ইজিবাইক ছিনতাই, পাগলপ্রায় চালক

-প্রতীকী ছবি।

নাটোরের লালপুরে লোকমান হোসেন (৪৩) নামে এক চালককে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ইজিবাইক ছিনতাই করেছে দূর্বৃত্তরা। উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে পাগলপ্রায় অবস্থা এই দরিদ্র চালকের।
শুক্রবার (১১ অক্টোবর) ভোরে উপজেলার আড়বাব ইউনিয়নের ধরবিলা ও হাঁসবাড়িয়া গ্রামের মধ্যখানে এঘটনা ঘটে। লোকমান পাশ্ববর্তী রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীর গ্রামের মৃত জেকের আলীর ছেলে।
ভুক্তভোগী লোকমান হোসেন জানান, ভোর ৫টার দিকে দুইজন যাত্রী নিয়ে আড়ানি থেকে আব্দুলপুর যাচ্ছিলেন। এসময় আড়বাব ইউনিয়নের ধরবিলা ও হাঁসবাড়িয়া সড়কের মাঝামাঝি পৌঁছিলে দূর্বৃত্তরা ইজিবাইকের পথরোধ করে লোকমানের গলায় ছুরি ধরে ইজিবাইক ছিনিয়ে নিয়ে চলে যায়।
তিনি আরো জানান, তিন বছর পূর্বে এক প্রবাসীর দেওয়া এক লাখ টাকা ও মাসিক কিস্তিতে এক লাখ ৬৫ হাজার টাকায় এই ইজিবাইকটি কিনেছিলেন । এটিই তার উপার্জনের একমাত্র সম্বল। এথেকেই তার সংসার চলত। দ্রুত ইজিবাইকটি উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন তিনি।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান রাজু জানান, খবর পেয়ে ইজিবাইক উদ্ধারে কাজ শুরু করেছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাগুরায় ১ একর খাসজমিতে আনসার-ভিডিপির সঞ্জীবন প্লাটুনের বৃক্ষরোপণ

error: Content is protected !!

নাটোরের লালপুরে অস্ত্রের মুখে ইজিবাইক ছিনতাই, পাগলপ্রায় চালক

আপডেট টাইম : ১০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি :