ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোরের বাগাতিপাড়ায় আ.লীগ নেতা কায়সার ওয়াদুদ গ্রেপ্তার

আনিসুর রহমান স্টাফ রিপোর্টার: নাটোরের বাগাতিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের এক নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার মল্লিকপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। পরে বুধবার (২৫ নভেম্বর) তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আটক কায়সার ওয়াদুদ বাবর (৪৯) বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক। তিনি বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলার মল্লিকপুর গ্রামের আকছেদ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাগাতিপাড়া মডেল থানায় গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে দায়ের করা ৫ নম্বর মামলায় তাঁকে আটক করা হয়েছে। ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের সংশোধিত বিধানের ৬(২)(আ), ৮, ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলাটি করা হয়েছে।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, কায়সার ওয়াদুদ বাবরকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি আরও বলেন, বাগাতিপাড়া থানা এলাকায় কেউ নাশকতার পরিকল্পনা করে পার পাওয়ার সুযোগ নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

মানবতাবিরোধী অপরাধ চিহ্নিত করতে জেলায় জেলায় গণশুনানি করবে প্রসিকিউশন

error: Content is protected !!

নাটোরের বাগাতিপাড়ায় আ.লীগ নেতা কায়সার ওয়াদুদ গ্রেপ্তার

আপডেট টাইম : ৪৩ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :