ভেড়ামারায় অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান
ইস্রাফিল হোসেন ইমন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিকুষ্টিয়ার ভেড়ামারায় প্রস্তাবিত কুষ্টিয়া অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়ন ও দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় ভেড়ামারা সচেতন নাগরিক সমাজের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজী আশিক বাহারের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৫ সালে ভেড়ামারা উপজেলার চরমোকারিমপুর, আরাজিসারা ও চর রূপপুর মৌজায় কুষ্টিয়া অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। এ প্রকল্পের জন্য নির্ধারিত খাসজমি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছে হস্তান্তরও করা হয়েছে। প্রায় ৪২০ একর জমিতে অর্থনৈতিক অঞ্চলটি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।সমাবেশ ও স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব এবং সাবেক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাজান আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ মিন্টু, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল হাই আল হাদী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এসএস আল হুসাইন সোহাগ প্রমুখ।
ইস্রাফিল হোসেন ইমন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় প্রস্তাবিত কুষ্টিয়া অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়ন ও দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় ভেড়ামারা সচেতন নাগরিক সমাজের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজী আশিক বাহারের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৫ সালে ভেড়ামারা উপজেলার চরমোকারিমপুর, আরাজিসারা ও চর রূপপুর মৌজায় কুষ্টিয়া অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। এ প্রকল্পের জন্য নির্ধারিত খাসজমি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছে হস্তান্তরও করা হয়েছে। প্রায় ৪২০ একর জমিতে অর্থনৈতিক অঞ্চলটি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।
সমাবেশ ও স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব এবং সাবেক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাজান আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ মিন্টু, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল হাই আল হাদী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এসএস আল হুসাইন সোহাগ প্রমুখ।