ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

হরিপুর পরিদর্শনে ডিসি রফিকুল হক: মাদক ও বাল্যবিয়ে রোধে তরুণদের দক্ষ করতে হবে

জসীমউদ্দিন ইতি (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় দিনব্যাপী নানা কর্মসূচি ও সরকারি দপ্তর পরিদর্শন করেছেন জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট রফিকুল হক। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) তিনি উপজেলার বিভিন্ন সরকারি কার্যালয়, সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে তিনি প্রথমে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয় ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দাপ্তরিক কার্যক্রম, সেবার মান ও বিভিন্ন প্রশাসনিক বিষয়ে আলোচনা করেন এবং সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরে পরিবেশের ভারসাম্য রক্ষায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও শিশু পার্কে বৃক্ষরোপণ করেন।

পরবর্তীতে তিনি স্থানীয় সামাজিক সংগঠন ‘অক্সিজেন’-এর কার্যালয় পরিদর্শন করেন এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’ ও ‘অক্সিজেন’-এর প্রতিনিধিদের সঙ্গে তাদের চলমান সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। তরুণদের এই ইতিবাচক উদ্যোগের প্রশংসা করে জেলা প্রশাসক রফিকুল হক বলেন, “তরুণ সমাজই দেশের মূল চালিকাশক্তি। স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যেভাবে সমাজ পরিবর্তনে এগিয়ে আসছে, তা সত্যিই প্রশংসনীয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে সমাজকল্যাণমূলক এসব কার্যক্রমে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

কর্মসূচির অংশ হিসেবে তিনি উপজেলার একটি স্থানীয় মাদ্রাসায় অসহায় ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এবং মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

পরিদর্শনের শেষ পর্যায়ে উপজেলার ভাতুরিয়া এলাকায় মাদকাসক্তি, বেকারত্ব ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং কৃষি উন্নয়নবিষয়ক এক জনসচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রফিকুল হক বলেন, “আমাদের সমাজকে এগিয়ে নিতে হলে সবার আগে যুবসমাজকে রক্ষা করতে হবে। মাদক, বাল্যবিয়ে ও বেকারত্বের মতো অভিশাপগুলো আমাদের উন্নয়নের পথকে বাধাগ্রস্ত করছে। এগুলো প্রতিরোধে শুধু প্রশাসন একা নয়, এলাকার প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। তরুণ প্রজন্মকে খেলাধুলা, ভালো বই পড়া এবং কারিগরি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে, যাতে তারা নিজেদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে পারে।”

সমাবেশে তিনি স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও সম্ভাবনার কথা শোনেন এবং দ্রুত সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন।

কর্মসূচিগুলোতে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চন্দন কর, সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল বাইন, উপজেলা বিএনপির সভাপতি উপাধ্যক্ষ জামাল উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি হিসেবে যাচ্ছেন পাকিস্তানি পাইলট

error: Content is protected !!

হরিপুর পরিদর্শনে ডিসি রফিকুল হক: মাদক ও বাল্যবিয়ে রোধে তরুণদের দক্ষ করতে হবে

আপডেট টাইম : ১৭ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :