রাজাপুরে ৩ পিস ইয়াবাসহ মাদকাসক্ত সাকিব গাজী আটক, কারাদণ্ড
মোঃ অহিদ সাইফুলরাজাপুর গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠিতে মৃত কুদ্দুস গাজীর বসতঘরে গত রাত ৯টা ৪৫ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বিশেষ অভিযান পরিচালনা করে মাদকাসক্ত সাকিব গাজীকে আটক করেন এবং তাঁর কাছ থেকে ৩ পিস ইয়াবাসহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করেন। সাকিব মৃত কুদ্দুস গাজীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করে।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি ভ্রাম্যমাণ আদালতে মাদকাসক্ত অভিযুক্ত সাকিব গাজীকে এক বছর ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাদক নির্মূলে সচেতন মহলের সহযোগিতা ও তথ্য দিয়ে সহায়তা করতে বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানান।
মোঃ অহিদ সাইফুল
রাজাপুর গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠিতে মৃত কুদ্দুস গাজীর বসতঘরে গত রাত ৯টা ৪৫ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বিশেষ অভিযান পরিচালনা করে মাদকাসক্ত সাকিব গাজীকে আটক করেন এবং তাঁর কাছ থেকে ৩ পিস ইয়াবাসহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করেন। সাকিব মৃত কুদ্দুস গাজীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি ভ্রাম্যমাণ আদালতে মাদকাসক্ত অভিযুক্ত সাকিব গাজীকে এক বছর ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাদক নির্মূলে সচেতন মহলের সহযোগিতা ও তথ্য দিয়ে সহায়তা করতে বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানান।