ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোরের নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ছয়টি ককটেল উদ্ধার

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় পরিত্যক্ত একটি বাজারের ব্যাগ থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।

রোববার (২২ নভেম্বর) রাত ৩টা ৪০ মিনিটের দিকে উপজেলার পাটুল নীচা বাজার এলাকায় পাটুল থেকে খোলাবাড়িয়াগামী সড়কের পশ্চিম পাশে একটি ওয়াচ টাওয়ারের সিঁড়ির নিচ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ১টা ৩০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই স্থানে একটি সাদা রঙের বাজারের ব্যাগ সন্দেহজনক অবস্থায় পড়ে থাকার খবর পায় অভিযানিক দল।

পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে এসআরবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। রাত ৩টা ৪০ মিনিটে বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় উপস্থিত লোকজনের সামনে ব্যাগটি তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতর থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে সেগুলো বিধি অনুযায়ী জব্দ করা হয়।

উদ্ধার করা ককটেলগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরিমূলে নলডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

২২ নভেম্বর ২০২৬ তারিখে এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

ঢাকা-বরিশাল রুটে বাস চলাচল বন্ধে চরম ভোগান্তিতে যাত্রীরা

error: Content is protected !!

নাটোরের নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ছয়টি ককটেল উদ্ধার

আপডেট টাইম : ০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক : :