ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাগেশ্বরী কমিউনিটি ক্লিনিকে রোগীদের উপচে পড়া ভীড়

কুড়িগ্রামের নাগেশ্বরী কমিউনিটি ক্লিনিক গুলোতে রোগীর ভীড় জমেছে।
উপজেলার নেওয়াশী ইউনিয়নের ফকিরেরহাট বাজারে কমিউনিটি ক্লিনিক ও পৌরসভার বল্লভপুর কমিউনিটি ক্লিনিকে সরেজমিনে গিয়ে দেখা যায় রোগীর উপচে পড়া ভীড়। ফকিরেরহাট বাজারের ক্লিনিকে দায়িত্বরত চিকিৎসক  (সিএইচসিপি) নুরুজ্জামান জানায় মাসের এক ও দুই তারিখেই রোগীর উপচে পড়া ভীড় জমে। বরাদ্দ কম থাকায় ঔষধ বিতরনে হিমসিম খেতে হয়।
বল্লভপুর কমিউনিটি ক্লিনিকের দায়িত্বরত চিকিৎসক (সিএইচসিপি) মাসুদ রানা বলেন, আমাদের সীমিত ঔষধ দেয় যে হারে রোগী আসে সেই তুলনায় ঔষধ দিতে পারি না।
ফকিরের হাট বাজারের স্থানীয় চিকিৎসা সেবা গ্রহণকারী দেলবার আলী জানায়, ঔষধ আসার কয়েকদিনের মধ্যে ক্লিনিকে গেলে ঔষধ পাওয়া যায়, তার পরে ঔষধ থাকে না। চিকিৎসা সেবা গ্রহনকারী মাজেদা বেগম জানায়, অতিমাত্রায়  ঔষধের দাম বৃদ্ধি পাওয়ায় আমরা ক্লিনিকে এসে ঔষধ নিচ্ছি। সাদু মিয়া জানায়, আমরা গরীব মানুষ, ঔষধের যে দাম ঔষধ কিনে কুল পাই না, তাই এখন ক্লিনিকে আসি।
স্থানীয় সুবিধাভোগীরা জানায়, ঔষধ স্বল্পতার কারণে আমরা সেবা পাচ্ছিনা। ঔষধ বরাদ্দ দেওয়ার দাবি জানায় এলাকাবাসী।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

স্থাপত্য ও চিত্রে পুরান ঢাকার কাব্যময়তা

error: Content is protected !!

নাগেশ্বরী কমিউনিটি ক্লিনিকে রোগীদের উপচে পড়া ভীড়

আপডেট টাইম : ১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
জেলাল আহম্মদ রানা, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি :