ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সুরের মূর্ছনায় মাতল মানিক মিয়া অ্যাভিনিউ

বিনোদন ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত হয়েছিল জমকালো কনসার্ট ফর সলিডারিটি। সাম্প্রতিক সময়ের সব রেকর্ড ছাড়িয়ে এই সংগীতানুষ্ঠান ঘিরে এলাকায় মানুষের অভূতপূর্ব জনসমাগম ঘটে, যার বিস্তার খামারবাড়ি মোড় ছাড়িয়ে ফার্মগেট মেট্রো স্টেশন পর্যন্ত গিয়ে পৌঁছায়। রাজধানীজুড়ে তারুণ্যের এই ঢল প্রমাণ করেছে তরুণ প্রজন্মের কাছে এই ধরনের উন্মুক্ত কনসার্টের জনপ্রিয়তা কতটা বেশি।

দুপুর গড়াতেই রাজধানী ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে দলে দলে তরুণ-তরুণী ও সংগীতপ্রেমীরা মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হতে শুরু করেন। নির্ধারিত সময়ের কিছু আগেই শুরু হওয়া এই আয়োজনের প্রথম পর্বে মঞ্চ মাতায় জনপ্রিয় হেভি মেটাল ব্যান্ড মেকানিক্স এবং শিরোনামহীন। মেকানিক্স তাদের জনপ্রিয় কিছু গান ছাড়াও প্রয়াত ও সাবেক ব্যান্ড সদস্যদের স্মরণে বিশেষ পরিবেশনা উপহার দেয়, যা দর্শকদের নস্টালজিক করে তোলে। এরপর শিরোনামহীনের পরিবেশনায় হাজারো দর্শক একসঙ্গে কণ্ঠ মিলিয়ে পুরো এলাকায় এক উৎসবমুখর ও আবেগঘন পরিবেশ তৈরি করেন।

ধারাবাহিক এই আয়োজনে একে একে মঞ্চে আসে দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড আর্টসেল, ফিডব্যাক, ওয়ারফেজ ও মাইলস। ওয়ারফেজের পরিবেশনা এবং মাইলসের জনপ্রিয় সব গান শ্রোতাদের মনে অন্যরকম উত্তেজনার সৃষ্টি করে। প্রতিটি ব্যান্ডের পরিবেশনার সঙ্গে সঙ্গে উপস্থিত জনতার উচ্ছ্বাস ও করতালিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ। দীর্ঘ সময় ধরে চলা এই কনসার্টে দেশের ব্যান্ড সংগীতের বৈচিত্র্যময় ও সমৃদ্ধ ধারাটি চমৎকারভাবে ফুটে ওঠে।

রাত দশটার দিকে এই মেগা কনসার্টের মূল আকর্ষণ হিসেবে মঞ্চে আসেন নগরবাউল ব্যান্ডের প্রধান ভোকালিস্ট জেমস। শুভরাত্রি ঢাকা বলে নিজের পরিবেশনা শুরু করে তিনি একে একে তার জনপ্রিয় গানগুলো গেয়ে শোনান এবং শ্রোতাদের নিরন্তর ভালোবাসায় সিক্ত হন। কনসার্টের ফাঁকে সংস্কৃতি সচিব ইয়াসমিন বেগম ও সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বক্তব্য দেন। তাঁরা জানান, জনগণের মাঝে আনন্দের খোরাক জোগানোর পাশাপাশি বিপ্লব ও সংহতি দিবসের সঠিক চেতনা ছড়িয়ে দেওয়াই ছিল এই বড় আয়োজনের মূল উদ্দেশ্য।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

সুরের মূর্ছনায় মাতল মানিক মিয়া অ্যাভিনিউ

error: Content is protected !!

সুরের মূর্ছনায় মাতল মানিক মিয়া অ্যাভিনিউ

আপডেট টাইম : ১২ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :