দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
নাগেশ্বরীতে কৃষি মেলার উদ্বোধন ও কৃষকদের মাঝে মিনামূল্যে বীজ ও সার বিতরণ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২০২২ ২০২৩ অর্থবছরে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্পের আওতায় নাগেশ্বরী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে কৃষিবিদ শাহরিয়ার হোসেনের পরিচালনায় উপজেলা চত্তরে কৃষি মেলা ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা শেষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে খরিফ-২ মৌসুমে রোপা আমন প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৬শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে ধান বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণের উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহানের সভাপতিত্বে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামান। আরও পড়ুনঃ অপারেশন থিয়েটারে রোগীর মৃত্যু, চিকিৎসককে মারধর আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান নান্টু, উপজেলা কৃষি অফিসার মো. শাহরিয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার ফিরোজ হোসেন, ইকবাল মাহমুদ, প্রেসক্লাব সভাপতি লিটন চৌধুরী, , পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল হাই ভুট্টুসহ অনেকে।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২০২২ ২০২৩ অর্থবছরে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্পের আওতায় নাগেশ্বরী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে কৃষিবিদ শাহরিয়ার হোসেনের পরিচালনায় উপজেলা চত্তরে কৃষি মেলা ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা শেষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
২০২২-২৩ অর্থবছরে খরিফ-২ মৌসুমে রোপা আমন প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৬শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে ধান বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণের উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ
অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহানের সভাপতিত্বে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামান।
আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান নান্টু, উপজেলা কৃষি অফিসার মো. শাহরিয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার ফিরোজ হোসেন, ইকবাল মাহমুদ, প্রেসক্লাব সভাপতি লিটন চৌধুরী, , পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল হাই ভুট্টুসহ অনেকে।