আপডেট টাইম :
০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
৪৫
বার পঠিত
নাগেশ্বরীতে অসহায় ভূমিহীন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়ার পাশে যুব সংগঠন
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিমানবতার সেবাই সবচেয়ে বড় পরিচয়—এই বিশ্বাসকে ধারণ করে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মনিয়ার হাট গ্রামের অসহায় ভূমিহীন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়ার পাশে দাঁড়িয়েছেন হাসনাবাদ ইউনিয়ন যুব সংগঠন ও কবিরাজপাড়া আলোকিত যুব সংঘ—সংগঠন দুটির সভাপতি রাশেদুজ্জামান রিপন এবং হাসনাবাদ ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী, সমাজসেবক ডাক্তার সাইদুর ইসলাম। সম্প্রতি বিভিন্ন নিউজের মাধ্যমে অসহায় ভূমিহীন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়ার দুর্দশার কথা জানতে পেরে তাদের সংগঠন মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় এবং দুক্ষাতি বেওয়ার প্রয়োজনে এক মাসের খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান করে।তাদের এই সংগঠনের উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয়রা জানান, অসহায় ভূমিহীন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিল। এমন পরিস্থিতিতে কবিরাজপাড়া আলোকিত যুব সংঘ ও হাসনাবাদ ইউনিয়ন যুব সংগঠনের সহায়তা তার জন্য আশীর্বাদ হয়ে এসেছে। অনুদান পেয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।সংগঠনের সভাপতি সাইদুল ইসলাম বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য। মানবিক মূল্যবোধকে ধারণ করে সবাই এগিয়ে এলে একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।”তাদের এই মহৎ উদ্যোগ সমাজে ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার বার্তা ছড়িয়ে দেবে বলে মনে করছেন সচেতন মহল।
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
মানবতার সেবাই সবচেয়ে বড় পরিচয়—এই বিশ্বাসকে ধারণ করে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মনিয়ার হাট গ্রামের অসহায় ভূমিহীন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়ার পাশে দাঁড়িয়েছেন হাসনাবাদ ইউনিয়ন যুব সংগঠন ও কবিরাজপাড়া আলোকিত যুব সংঘ—সংগঠন দুটির সভাপতি রাশেদুজ্জামান রিপন এবং হাসনাবাদ ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী, সমাজসেবক ডাক্তার সাইদুর ইসলাম। সম্প্রতি বিভিন্ন নিউজের মাধ্যমে অসহায় ভূমিহীন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়ার দুর্দশার কথা জানতে পেরে তাদের সংগঠন মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় এবং দুক্ষাতি বেওয়ার প্রয়োজনে এক মাসের খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান করে।
তাদের এই সংগঠনের উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয়রা জানান, অসহায় ভূমিহীন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিল। এমন পরিস্থিতিতে কবিরাজপাড়া আলোকিত যুব সংঘ ও হাসনাবাদ ইউনিয়ন যুব সংগঠনের সহায়তা তার জন্য আশীর্বাদ হয়ে এসেছে। অনুদান পেয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
সংগঠনের সভাপতি সাইদুল ইসলাম বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য। মানবিক মূল্যবোধকে ধারণ করে সবাই এগিয়ে এলে একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।”
তাদের এই মহৎ উদ্যোগ সমাজে ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার বার্তা ছড়িয়ে দেবে বলে মনে করছেন সচেতন মহল।