ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাগেশ্বরীতে অটোরিক্সা চার্জ দিতে গিয়ে প্রাণ গেল চালকের

ছবি-প্রতীকী।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা হাসনাবাদ ইউনিয়নে ব্যাটারি চালিত অটোরিক্সা চার্জ দিতে গিয়ে শাহ আলম (৪৭) নামে এক অটো চালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে হাসনাবাদ ইউনিয়নের নিজ বাড়ি হাউসের হাট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত অটো চালক নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ  ইউনিয়নের ১ নং ওয়ার্ড  হাউসের হাট গ্রামের মৃত ফকর উদ্দিনের ছেলে।
স্থানীয়রা ও ডাঃ মোঃ সাইদুল ইসলাম   জানান, অটো রিক্সা চালিয়ে চলে শাহা আলমের সংসার। প্রতিদিনের মত আজ মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে নিজের অটো চার্জ দিতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে  উদ্ধার করে  নাগেশ্বরী সদর  হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন জানান, বিদ্যুৎস্পৃষ্টজনিত কারণে শাহা আলম নামের একজনকে হাসপাতালে আনা হয়েছিলো। তবে তিনি  হাসপাতালে আনার আগেই মৃত্যু বরণ করেন।
নাগেশ্বরী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তামবিরুল ইসলাম জানান, এ ঘটনার খবর আমাদের কেউ অবগত করেননি। খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা গ্রহন করবো।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার

error: Content is protected !!

নাগেশ্বরীতে অটোরিক্সা চার্জ দিতে গিয়ে প্রাণ গেল চালকের

আপডেট টাইম : ০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
জেলাল আহম্মদ রানা, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি :