ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নাগরপুরে শিক্ষক নেতৃত্বে সর্বোচ্চ ৫৬৮ ভোট পেয়ে নির্বাচিত ছানোয়ার

টাঙ্গাইলের নাগরপুরে সদ্য অনুষ্ঠিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নাগরপুর উপজেলা শাখার নির্বাচনে উপজেলার মোট ১৫৬ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৮৫০ জন শিক্ষক ভোটারের মধ্যে একাই সর্বোচ্চ ৫৬৮ ভোট পেয়ে সম্মানিত সদস্য নির্বাচিত হয়েছে মো. ছানোয়ার হোসেন। তিনি জয়ভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এদিকে, সর্বোচ্চ ভোটে নির্বাচিত হওয়ায় তার সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা আনন্দ উল্লাস প্রকাশ করেছেন।
তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কল্যাণে আমি দীর্ঘ সময় কাজ করেছি এবং সেই ভালবাসার ফলস্বরূপ আমি সর্বোচ্চ ৫৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছি। আগামীতে সকল শিক্ষকদের মতামত বা পরামর্শ নিয়ে তাদের কল্যাণে আরো ব্যাপক পরিসরে কাজ করে যেতে চাই। ভবিষ্যতে নাগরপুরের সকল প্রাথমিক বিদ্যালয়কে মডেল বিদ্যালয় হিসেবে গড়তে চাই। আমাদের অভিভাবক মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু মহোদয় শিক্ষক ও শিক্ষার মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেই চলেছে। আমরা শিক্ষক সমিতির সকলে মিলে তার নির্দেশনায় কাজ করে যাবো।
উল্লেখ্য, গত ৪ মে নাগরপুর উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নাগরপুর উপজেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ভোট গণনা শেষে রাতে ফলাফল প্রকাশ করা হয়। এতে সভাপতি পদে মো. হোসেন মিঞ্চা ৩৮১ ভোট, নির্বাহী সভাপতি পদে মোহাম্মদ ওয়াহিদুর রহমান খান ৫৫৪ ভোট, সাধারণ সম্পাদক পদে মোছা. কানিজ ফাতেমা (রলে) ৪৪৪ ভোট এবং নির্বাহী সম্পাদক পদে মোহাম্মদ মাহবুবুর রহমান ৩৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

error: Content is protected !!

নাগরপুরে শিক্ষক নেতৃত্বে সর্বোচ্চ ৫৬৮ ভোট পেয়ে নির্বাচিত ছানোয়ার

আপডেট টাইম : ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
সোলায়মান, নাগরপুর উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধি :