ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

৫০০ মিটার চায়না জাল জব্দ ও ধ্বংস

নাগরপুরে মৎস্য সংরক্ষণ অভিযান

সোলায়মানঃ

টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নে মৎস্য সম্পদ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। ১৮ জুন ২০২৫, বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধিত) এর আওতায় উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে এবং নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব আরাফাত মোহাম্মদ নোমানের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে উপস্থিত ছিলেন মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) এবং বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন মোঃ মাসুদ।

এ সময় সলিমাবাদ ইউনিয়নের বিভিন্ন জলাশয়ে নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ৫০০ মিটার চায়না জাল জব্দ করে তা জনসম্মুখে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার বলেন,
“চায়না জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এই জাল দিয়ে মাছ ধরার ফলে শুধু বড় মাছই নয়, মাছের পোনা, ডিম এবং অন্যান্য জলজ প্রাণীও ধ্বংস হয়। এর ফলে আমাদের মৎস্য সম্পদের মারাত্মক ক্ষতি হচ্ছে, যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্যও হুমকি।”

তিনি আরও জানান,
“মানুষের অতি লোভের কারণে নদী, খাল, বিলের জলজ সম্পদ আজ বিপন্ন। তাই এই বর্ষা মৌসুমে এমন অভিযান নিয়মিতভাবে চলবে।”

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ বলেন,
“মৎস্য আইনের প্রতি শ্রদ্ধা রেখে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জেলেদের এসব অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। যারা অবৈধ জাল দিয়ে মাছ ধরবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ধরনের অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

error: Content is protected !!

৫০০ মিটার চায়না জাল জব্দ ও ধ্বংস

নাগরপুরে মৎস্য সংরক্ষণ অভিযান

আপডেট টাইম : ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
সোলায়মান, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :