ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নলছিটিতে মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

-ছবিঃ প্রতীকী।

ঝালকাঠির নলছিটিতে মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ। উপজেলার কুলকাঠি ইউনিয়নের কুলকাঠি গ্রামের ফারুক হোসেন খলিফার মেয়ে হামিদা আক্তার ইতি(১২) কে নিজ ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় শুক্রবার(২৭জানুয়ারী) সকালে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান,সকালে নিহতের মা তার ফুফু মারা যাওয়ায় সেখানে মরহুমের জানাজা নামাজে অংশগ্রহন করার জন্য যান এবং তার বাবা কৃষি কাজের জন্য বাড়ীতে ছিলেন না। এরপর বাড়ীর লোকজন তাকে ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার বাবা মা কে খবর দেন।

পরে স্থানীয় মেম্বার পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে করে। হামিদা আক্তার ইতি কুলকাঠি শহিদীয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেনীর ছাত্রী বলে জানিয়েছে তার পরিবার।

নলছিটি থানার ভারপ্রাপ্ত(ওসি) মু.আতাউর রহমান জানান, খবর পেয়ে নলছিটি থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি প্রেরণ করেছে।

এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ

error: Content is protected !!

নলছিটিতে মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :