ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নলছিটিতে মধ্যযুগীয় কায়দায় শিশু নির্যাতনকারী লতিফ খান আটক

ঝালকাঠির নলছিটিতে সুপারি চুরির অভিযোগে ১১ বছরের এক শিশু ও তার বাবাকে শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্মম ভাবে নির্যাতনের অভিযোগে লতিফ খান নামে একজনকে  গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ। মঙ্গলবার (২১) ফেব্রুয়ারি রাতে নির্যাতিত শিশুর বাবা নির্যাতনের শিকার বাবুল হাওলাদার বাদী হয়ে  নলছিটি থানায় মামলা দায়ের করেন।
গত  রবিবার রাতে নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামের লতিফ খানের বাড়িতে সুপারি চুরির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১১টার দিকে ওই গ্রামের লতিফ খানের বাড়ির আঙিনায় শুকিয়ে মজুত করে রাখা ৪২০টি সুপারি চুরি যায়।
শিশু ছাব্বিরের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে তাকে ও তার বাবা মো. বাবুল হাওলাদারকে বাড়ি থেকে লতিফ খানের বাড়িতে ধরে নিয়ে যায়। এরপর লতিফ খান ও স্থানীয় কয়েকজন মিলে বাড়ির উঠানে আমড়া গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় ওই দুজনের উপর পাশবিক নির্যাতন চালায়।
রাত ১২টার দিকে আব্বাস হাওলাদার নামে স্থানীয় এক মাংস বিক্রেতা কাঁচি দিয়ে ওই শিশুর মাথার চুল কেটে দেয়। এরপর সারারাত গাছের সঙ্গে তাদেরকে বেঁধে রাখা হয়। সোমবার সকালে এ ঘটনা ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়। অবস্থা বেগতিক দেখে মুচলেকা নিয়ে বাবুল হাওলাদার ও তার ছেলেকে ছেড়ে দেন লতিফ খান।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আতাউর রহমান জানান, নির্যাতিত শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। অভিযুক্ত লতিফ খানকে গ্রেফতার করা হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

নাটোরের সিংড়ায় এক রাতে চুরি হলো সেচ মোটরের ৬টি ট্রান্সফরমার

error: Content is protected !!

নলছিটিতে মধ্যযুগীয় কায়দায় শিশু নির্যাতনকারী লতিফ খান আটক

আপডেট টাইম : ১২:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :