ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নলছিটিতে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনের পরিবর্তনের দাবিতে মানববন্ধন

মোঃ আমিন হোসেনঃ

ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবিতে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। সোমবার সকাল ১১টায় বিজয় উল্লাস চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, নলছিটিতে একটু বাতাস বা বৃষ্টিতেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। জুড়কাঠি সাব-স্টেশন থেকে আসা ১১ হাজার কেভি সঞ্চালন লাইনটি উপজেলা পরিষদের পেছনের আবাসিক এলাকার গাছপালার মধ্যে দিয়ে শহরে প্রবেশ করায় বারবার গাছে লাইন ছেঁড়ে বিদ্যুৎ চলে যায়। তারা দ্রুত লাইনটি উন্মুক্ত স্থানের মধ্য দিয়ে নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে ওজোপাডিকো’র নলছিটি আবাসিক প্রকৌশলী মাসুদ রানা জানান, গাছ কাটার অনুমতির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি দেওয়া হয়েছে এবং বিকল্প পথে লাইন স্থাপনের প্রস্তাবও দেওয়া হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধোবাউড়ায় মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি

error: Content is protected !!

নলছিটিতে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনের পরিবর্তনের দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :