ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নলছিটিতে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

ঝালকাঠির নলছিটিতে গণপিটুনিতে রাজ্জাক খান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলার দপদপিয়া ইউনিয়নের কুমারখালীর পশ্চিম চর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত ৪টার দিকে ট্রলার নিয়ে একদল চোর উপজেলার দপদপিয়া ইউনিয়নের পশ্চিম চর এলাকায় সুগন্ধা নদীর তীরে অবস্থান করে। কয়েকজন চোর একটি বাড়ি থেকে গরু চুরি করার সময় স্থানীয়রা টের পেয়ে ধাওয়া করে। ভোরে রাজ্জাক খান নামে এক যুবককে স্থানীয়রা আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সহযোগিরা এ সময় ট্রলার নিয়ে পালিয়ে যায়। ঝালকাঠির পুলিশ সুপার উজ্জল কুমার রায়সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাজ্জাক খান নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঢাপর গ্রামের শাহজাহান খানের ছেলে।
নিহতের স্ত্রী পাখি বেগম জানান, তার স্বামী চোর নয়। সে বরিশালের কালিজিরা এলাকায় শ্রমিকের কাজ করতেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের দুটি সন্তান রয়েছে।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পাংশায় আইডিয়াল গার্লস কলেজ জিবি’র নবগঠিত এডহক কমিটির সভাপতি রাজার অভিষেক অনুষ্ঠিত

error: Content is protected !!

নলছিটিতে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

আপডেট টাইম : ০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :