ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নলছিটিতে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির ঘুষিতে নাক ফাটলো ফার্মেসী মালিকের

ঝালকাঠির নলছিটিতে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির ঘুষিতে ফার্মেসীওয়ালার নাক ফেটে যাওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী)  সন্ধ্যায় উপজেলার নাচনমহল ইউনিয়নের ভবানীপুর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সুরভী মেডিকল হলের প্রোপাইটার মো.নিজাম উদ্দিন খানকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার  জন্য  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এ ব্যাপারে মো. নিজাম উদ্দিন খান মুঠোফোনে জানান, এসএমসি ফার্মার নলছিটি উপজেলার বিক্রয় প্রতিনিধি মহিবুল্লাহ বেল্লাল ব্যবসায়িক কারনে আমার ৫০০/- টাকা পাবেন। বৃহস্পতিবার বিকেলে সে টাকা নিতে আমার ফার্মেসীতে আসেন। আমি তখন তাকে বলি গ্রামের ফার্মেসী, আগে বলে না আসলে  টাকা দেওয়া যায় না। কারন ক্যাশে  টাকা থাকে না।
আমি এই কথা বলে তাকে টাকা দেওয়ার জন্য  আলমিরা খুলতে যাওয়ার আগেই সে আমার নাকে সজোরে ঘুষি মারলে স্থানীয়রা ছুটে আসে। এরপর আমার আর কিছু মনে নেই। আমি এ ব্যাপারে নলছিটি থানায় মৌখিক অভিযোগ করেছি এবং লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিয়েছি।
এমএমসি ফার্মার নলছিটি উপজেলা প্রতিনিধি মহিবুল্লাহ বেল্লাল বলেন, তার কাছে পাওনা টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে সে প্রথম আমাকে আঘাত করে এরপর ধস্তাধস্তির এক পর্যায়ে তার নাকে আঘাত লাগে, এখানে আমার কোন দোষ নেই। আমারও হাতের তালুতে জখম হয়েছে।  তিনি আইনের আশ্রয় নিলে আমিও আইনের আশ্রয় নিতে পারি।
নলছিটিতে এর আগেও বেশ কয়েকবার ওষুধ ব্যবসায়ী ও বিক্রয় প্রতিনিধির সাথে মারামারি ঘটনা ঘটেছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু.আতাউর রহমান জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

নাটোরের সিংড়ায় এক রাতে চুরি হলো সেচ মোটরের ৬টি ট্রান্সফরমার

error: Content is protected !!

নলছিটিতে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির ঘুষিতে নাক ফাটলো ফার্মেসী মালিকের

আপডেট টাইম : ১১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :