ঝালকাঠির নলছিটিতে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় বাবু মৃধা (২৫) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ। রবিবার (৯ই জুলাই) সকালে পৌরসভার নান্দিকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাবু মৃধা নান্দিকাঠি এলাকার মো. সেকান্দার আলী মৃধার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। নিহত যুবক উপজেলার আজিমপুর গ্রামে চারদিন আগে বিবাহ করেন।
বাবুর বোন জামাই রবিউল জোমাদ্দার জানান, বাবু মানসিক রোগে আক্রান্ত ছিলেন। বিভিন্ন সময় তাঁকে চিকিৎসা করানো হয়েছে। এরপরও সুস্থ হয়নি। তিনি আগেও একবার গলায় ফাঁস দিতে চেষ্টা করেছিলেন।
রবিউল বলেন, রোববার সকালে আমার স্ত্রীর বড় বোন সুমি তাকে ঘরের সামনে পুকুর পাড়ে আম গাছের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে আমাদের খবর দেয়। পরে খরব দেওয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, মানসিক রোগী বাবুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হবে।
প্রিন্ট

বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে 
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি 


















