ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নরসিংদীর রায়পুরাতে অত্যাধুনিক অস্ত্র ও গুলিসহ আটক ১

রায়পুরাতে যাত্রীবাহী বাস থেকে অত্যাধুনিক অবৈধ অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করে রায়পুরা থানা পুলিশ। জানা যায়, আটককৃত আসামি  পিরোজপুর জেলা নেসারাবাদ উপজেলার বালিহাড়ি গ্রামের মোঃ সেলিম হোসেনের ছেলে হামিম হোসেন ফাহিম ওরফে আরিফ (৩২)।
বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে রায়পুরা থানা প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান, সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম।
তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (৫ জুন) বেলা পৌনে ২ টায় রায়পুরা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানার উপ-পরিদর্শক মোঃ রাকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ  ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ টানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নওমি পরিবহন সার্ভিসের একটি বাসের ভিতরে যাত্রী বেশে থাকা হামিম হোসেন ফাহিম ওরফে আরিফকে আটক করে। এ সময় তার সাথে থাকা ব্যাগের ভেতর থেকে অত্যাধুনিক অস্ত্র একে-২২ রাইফেল, ১৬ রাউন্ড গুলি ও ২ টি ম্যাগজিন, ১ টি ব্যাগ, ৩টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড ও ১০ হাজার ২০ টাকা নগদ অর্থ উদ্ধার করে। উদ্ধারকৃত মালামাল ও বাসটি জব্দ করা হয়েছে।
আটককৃত আরিফ প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। তদন্তের স্বার্থে তা যাচাই-বাছাই করা হচ্ছে। হামিম হোসেন ফাহিম ওরফে আরিফের বিরুদ্ধে রায়পুরা থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজুসহ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা প্রক্রিয়াধীন রয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাফায়েত হোসেন পলাশ, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ ফরিদ উদ্দিন খান, উপপরিদর্শক আব্দুল হালিম ও রাকিবুল ইসলাম প্রমূখ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

error: Content is protected !!

নরসিংদীর রায়পুরাতে অত্যাধুনিক অস্ত্র ও গুলিসহ আটক ১

আপডেট টাইম : ০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :