ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নবাবগঞ্জে আগুনে পুড়ল নয়টি বাস

আজ (বুধবার) সকালে ঢাকার নবাবগঞ্জের বান্দুরা বাজার বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় এন মল্লিক পরিবহনের ৯টি বাস পুড়ে যায়।

ঢাকার নবাবগঞ্জের বান্দুরাবাজার বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯টি বাস পুড়ে গেছে। আগুনে আশপাশের ১৫টি দোকানও পুড়ে ছাই হয়ে গেছে। আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে বান্দুরাবাজার বাসস্ট্যান্ডের পেছনে ইছামতী নদীর পাড়ে ময়লার স্তূপ থেকে আগুনের সূত্রপাত। পরে সেই আগুন পাশের একটি তেলের দোকানে লাগলে আশপাশের দোকানগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় বাসস্ট্যান্ডে রাখা এন মল্লিক পরিবহনের নয়টি বাস পুড়ে যায়। পুড়ে যায় আশপাশের কয়েকটি দোকানও।

তবে নাম প্রকাশ না করার শর্তে এন মল্লিক পরিবহনের এক কর্মচারী গণমাধ্যমকে বলেন, ‘সম্ভবত তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত। সেই দোকান থেকে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। সেই আগুনের ফুলকি আমাদের বাসে পড়লে আগুন ধরে যায়।’

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা ও সিনিয়র স্টেশন ম্যানেজার শাহজাহান শিকদার সাংবাদিকদের জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনের কারণ তদন্তের পর জানা যাবে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সিরাজুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, সকালে ওই এলাকায় একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আশপাশের কয়েকটি দোকানে ও বাসে আগুন ছড়িয়ে পড়ে। লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় বাসস্ট্যান্ডে সারিবদ্ধ করে রাখা এন মল্লিক পরিবহনের কয়েকটি বাস ও আশপাশের কয়েকটি দোকান আগুনে পুড়ে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

নবাবগঞ্জে আগুনে পুড়ল নয়টি বাস

আপডেট টাইম : ০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
ডেস্ক রিপোর্টঃ :