ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নদীপথে দুই দিন পর আবারও ১ নারীকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

আবদুস সালাম তালুকদার:

গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে দুই দিন পর আবারও ১ জন নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তাৎক্ষণিক পদক্ষেপে সেই চেষ্টা প্রতিহত করা হয়েছে।

সোমবার (১৫ জুন) রাত ১০টা ৪৫ মিনিটে নওগাঁ ব্যাটালিয়নের অধীন রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২২৫/৩ আর সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। পুশ-ইনের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে ছিলেন ১ জন নারী।

নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, ভারতের ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের আর কে ওয়াদা ক্যাম্পের সদস্যরা সিভিল মাঝির সহায়তায় নৌকাযোগে ১ জন নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। এ সময় তারা সীমান্তের শূন্যরেখা বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন।

বিজিবি আরও জানায়, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এলাকায় সার্বক্ষণিক টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সর্বস্তরে বাংলা ভাষা শুদ্ধ বানানে ও শুদ্ধ উচ্চারণে কর্মশালা অনুষ্ঠিত

error: Content is protected !!

নদীপথে দুই দিন পর আবারও ১ নারীকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

আপডেট টাইম : ০৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :