ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নতুন বাজেটে সব শ্রেণির মানুষ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সরকারি কর্মচারীদের কথা রয়েছে: ডা. এজেড এম জাহিদ হোসেন

মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক:

সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। সেই লক্ষ্য সামনে রেখেই সব শ্রেণি-পেশার মানুষের কথা বিবেচনায় নিয়ে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

শনিবার দুপুর ৩টায় হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় দুগ্ধ উৎপাদনকারী দলের সদস্যদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “আমরা নির্বাচনের আগেই বলেছিলাম, একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। রাস্তায় ভিক্ষাবৃত্তি করা মানুষ থেকে শুরু করে এসি কক্ষে বসবাসকারী মানুষ—সবাইকে চিন্তা করেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “এই বাজেটে সব শ্রেণির মানুষ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং সরকারি কর্মচারীদের বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়েও কাজ চলছে।”

তিনি বলেন, “আমরা কোনো জনগোষ্ঠীকে অবহেলা করব না, আবার কাউকে অযৌক্তিক অতিরিক্ত সুবিধাও দেওয়া হবে না। সবার প্রয়োজন অনুযায়ী সুবিধা নিশ্চিত করাই এই বাজেটের মূল লক্ষ্য। আমরা সবাই যদি একসঙ্গে ভালো থাকি, তাহলেই দেশ ভালো থাকবে।”

অনুষ্ঠান শেষে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় দুগ্ধ উৎপাদনকারী এবং শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, হাকিমপুর থানার ওসি জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শওকাত হোসেন শিল্পীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলমডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার

error: Content is protected !!

নতুন বাজেটে সব শ্রেণির মানুষ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সরকারি কর্মচারীদের কথা রয়েছে: ডা. এজেড এম জাহিদ হোসেন

আপডেট টাইম : ৫ ঘন্টা আগে
মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি :