ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইল-২ আসনে সুষ্ঠু ভোটের প্রত্যাশায় জাতীয় পার্টির প্রার্থীর গণসংযোগ

নড়াইল-২ আসনে গণসংযোগ অব্যাহত রেখেছেন জাতীয় পার্টির প্রার্থী ফায়েকুজ্জামান ফিরোজ। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ছুটছেন বিভিন্ন এলাকায়।
ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোটের প্রত্যাশা করছেন জাতীয় পার্টির প্রার্থী ফিরোজ। তিনি বলেন, আমার নির্বাচনী এলাকার প্রত্যন্ত অঞ্চলে গণসংযোগ করেছি। ভোটাররা যদি নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তাহলে লাঙ্গল প্রতীকে ভোট দিবেন।
তিনি আরো বলেন,আমি ছাত্রজীবন থেকে একটানা রাজনীতি করে এসেছি। নড়াইল-২ আসনে আমিই একমাত্র প্রার্থী যে, ছাত্রজীবন থেকে রাজনীতি করে এসেছি। অন্যরা হঠাৎ করে এসেছেন। তাই তাদেরকে আত্মার মানুষ বা সহযোগিতার মানুষ হিসেবে জনগণ পাবেন না বলে দাবি করেন তিনি।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সিকদার হাদিউজ্জামান হাদি, ছাত্রসমাজের কেন্দ্রীয় নেতা শাহরিয়ার পারভেজ ইমনসহ দলীয় নেতাকর্মী ওসমর্থকরা।
এদিকে, নড়াইল-২ আসনে জাতীয় পার্টির প্রার্থীসহ ভোটের মাঠে আছেন ৮ প্রার্থী। এরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান, এনপিপির মনিরুল ইসলাম, গণফ্রন্টের লতিফুর রহমান, ইসলামী ঐক্যজোটের মাহাবুবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু ও লায়ন নূর ইসলাম।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ডাকাতিয়ায় সেতু নেই, স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো

error: Content is protected !!

নড়াইল-২ আসনে সুষ্ঠু ভোটের প্রত্যাশায় জাতীয় পার্টির প্রার্থীর গণসংযোগ

আপডেট টাইম : ০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল জেলা প্রতিনিধি :