ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় এমপির বাড়ির সামনে বোমা বিস্ফোরণ

কুষ্টিয়ার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে (কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা) সংসদ সদস্য সৈয়দা রাশিদা বেগমের বাড়ির সামনের মার্কেটের ছাদে হাতবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।  সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে সংরক্ষিত নারী আসনের এমপি সৈয়দা রাশিদা বেগমের কুষ্টিয়ার মিরপুর নতুন বাজার এলাকার ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ির সামনের মার্কেটের ছাদে হাত বোমা বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় বিকট আওয়াজে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে এমপির ছেলে সৈয়দ কামরুল আরিফিন বলেন, আমি তখন ঘুমিয়েছিলাম, শব্দ পেয়ে আমার ঘুম ভাঙ্গে। ধোঁয়া উঠতে দেখে স্পটে গিয়ে ছবি তুলি এবং প্রশাসনকে জানাই। তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন মিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক, ওসি মোস্তফা হাবিবুল্লাহসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবউল্লাহ দৈনিক সময়ের প্রত্যাশা কে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কি কারণে এ হামলা এটি এখনো জানা যায়নি। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে পুলিশ এ বিষয়ে তদন্ত করছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রংপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেফতার, গাঁজা উদ্ধার

error: Content is protected !!

কুষ্টিয়ায় এমপির বাড়ির সামনে বোমা বিস্ফোরণ

আপডেট টাইম : ০৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :