ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইল জেলা পুলিশের আয়োজনে পিঠা উৎসব উদযাপন

বাঙালির শখের খাবারের প্রথম সারির তালিকায় রয়েছে শীতের পিঠা। শীতকালীন পিঠা বাঙালির ঐতিহ্যের ধারক-বাহক । বাঙালির এই ঐতিহ্যকে ধরে রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে আজ ১৪ ফেব্রুয়ারি-২০২৪ (বুধবার) বিকালে নড়াইল জেলা পুলিশ লাইন্স মাঠে নড়াইল জেলা পুলিশের আয়োজনে পিঠা উৎসব-২০২৪ এর আয়োজন করা হয়।
এ পিঠা উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। এ সময় পুলিশ সুপারের সাথে ছিলেন তার দুই শিশু সন্তান ও সহধর্মিনী নড়াইল জেলা পুলিশের পুনাক সভানেত্রী নাজিয়া খান। এছাড়া পুনাক সহ-সভানেত্রী জান্নাতুল ফিরদাউস কেয়া ও পুনাক সহ-সভানেত্রী মোশারত আক্তার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই জেলা পুলিশের পক্ষ থেকে   পুলিশ সুপার এবং তার সহধর্মিনীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
পরে পুলিশ সুপার  আনুষ্ঠানিকভাবে পিঠা উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন। পুলিশ সুপার পুলিশের সকল সদস্যকে নিয়ে একসাথে বসে পিঠা খাওয়ায় অংশগ্রহণ করেন। পিঠা খাওয়া শেষে পুলিশ সুপার  জেলা পুলিশের সকল অফিসার-ফোর্সদের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন। এ সময় পুলিশ সুপার মহোদয় সকলের সাথে পিঠা উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেন।
পিঠা উৎসবে আরো উপস্থিত ছিলেন  তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্);  মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); প্রণব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের সম্পর্ক থাকার প্রমাণ আছে

error: Content is protected !!

নড়াইল জেলা পুলিশের আয়োজনে পিঠা উৎসব উদযাপন

আপডেট টাইম : ০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :