ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইলে সোবহান ফারাজী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

নড়াইলে সোবহান ফারাজী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। ১৪মে রোববার বেলা ১১টায় নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আকরাম হোসেন এ রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি এ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী।

সাজাপ্রাপ্ত আসামীরা হলেন কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের মোঃ ফায়জুর মোল্যা, ফারুক মোল্যা, কামাল খাঁন, আশিকুর রহমান, ফসিয়ার মোল্যা। রায়ের সময় ৩ জন আসামী আদালতে উপস্থিত ছিলেন। বাকী ২জনের মধ্যে আশিকুর রহমান পলাতক ও ফসিয়ার রহমান মারা গেছেন।

মামলা নং এস সি ২০৮/১১, মামলার বিবরনে জানা যায়, বিগত ২০১০ সালের ১০ এপ্রিল সকাল সাড়ে ৭টার সময় সাতবাড়িয়া গ্রামের সোবহান ফারাজী জমিতে পানি দেওয়ার জন্য ডিজেল কিনতে গেলে টাকিমার স্ল্ইুচগেটের পাশে আসামীরা ওত পেতে থেকে কুপিয়ে হত্যা করে। পরে ভিকটিমের ভাই জলিল ফারাজি বাদি হয়ে ২৬জনকে আসামী করে কালিয়া থানায় মামলা করে। মামলার তদন্ত কারী কর্মকর্তা এসআই মোঃ তৈয়েব আলী ৬/১০/২০১০ ইং তারিখে আদালতে চার্জসিট দাখিল করলে আদালত ৩০/১০/২০১০ ইং তারিখে মামলার চার্জ গঠন করে।

রাষ্ট্রপক্ষ ১৫ জনের স্বাক্ষ্য গ্রহন করে। বিচারক এ মামলায় ৫জনকে অভিযুক্ত করে সোবহান ফারাজী হত্যা মামলায় ৫ জনের যাবজজীবন কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা ও অন্যান্য আসামীদের বেকসুর খালাস দিয়ে এ রায় প্রদান করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী আসবেন, রাজশাহী নগরের সড়কে পিচঢালাই, রাঙানো হচ্ছে দেয়াল

error: Content is protected !!

নড়াইলে সোবহান ফারাজী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

আপডেট টাইম : ০২:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :